রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

শপথে ধর্মগ্রন্থ পাঠ না হওয়ায় ক্ষোভ, সমতার প্রশ্ন তুলল হিন্দু মহাজোট

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে নিজ নিজ ধর্মীয় গ্রন্থ থেকে পাঠের সুযোগ না থাকায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। সংগঠনটি বলেছে, বিষয়টি সংবিধানস্বীকৃত সমঅধিকারের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

 

আজ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি রোজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়। বিবৃতিতে বলা হয়, শপথ অনুষ্ঠানে বিভিন্ন ধর্মাবলম্বী সংসদ সদস্যদের নিজ নিজ ধর্মের পবিত্র গ্রন্থ থেকে পাঠের সুযোগ না দেওয়ায় ধর্মীয় সমতার প্রশ্ন সামনে এসেছে।

 

সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ডা. মৃত্যুঞ্জয় কুমার রায় বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন ও জুলাই ২০২৪–এর গণঅভ্যুত্থানের পর একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু শপথ অনুষ্ঠানের এই সিদ্ধান্ত সেই প্রত্যাশাকে প্রশ্নবিদ্ধ করেছে। তাঁর ভাষায়, “শুরুতেই কি আমরা বৈষম্যের চিত্র দেখলাম?” সত্য সনাতন টিভি

 

তিনি আরও বলেন, সংবিধানের ২(ক) অনুচ্ছেদে সব নাগরিকের সমান অধিকারের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। সেই আলোকে শপথ অনুষ্ঠানে অন্যান্য ধর্মাবলম্বী নির্বাচিত প্রতিনিধিদের নিজ নিজ ধর্মগ্রন্থ থেকে পাঠের সুযোগ না দেওয়া সংবিধানের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। সত্য সনাতন টিভি

 

বিবৃতিতে সংগঠনটি জানায়, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সকল ধর্মের প্রতি সমান সম্মান প্রদর্শন নিশ্চিত করা প্রয়োজন। ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ক্ষেত্রে সমতা ও সাম্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানানো হয়।

 

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews