বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

তালায় ওয়ার্কার্স পার্টি নেতাকে মেয়েসহ পিটিয়ে জখম, চাঁদাবাজি অভিযোগে যুবক আটক

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলায় চাঁদা না দেওয়ায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির স্থানীয় এক নেতাকে তাঁর শিশু কন্যাসহ মারধর করার অভিযোগ উঠেছে। হামলায় ওই নেতা এবং তাঁর ছয় বছর বয়সী মেয়ে আহত হয়েছেন। এ সময় তাঁদের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়া এবং মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

আজ সোমবার সকালে তালা উপজেলার কৃষ্ণনগর এলাকায় তিন রাস্তার মোড়ে কালভার্টের ওপর এ হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে স্থানীয় লোকজন অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

আহত ব্যক্তির নাম হিরন্ময় মন্ডল। তিনি বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরার তালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক। তাঁর মেয়ের নাম নাতাশা মন্ডল (৬)।

হিরন্ময় মন্ডল জানান, সোমবার সকালে তিনি মেয়েকে নিয়ে পাসপোর্ট করাতে মোটরসাইকেলে সাতক্ষীরা শহরের উদ্দেশ্যে রওনা দেন। সকাল পৌনে ১০টার দিকে কৃষ্ণনগরের তিন রাস্তার মোড়ে পৌঁছালে সজীব সরদার নামের এক ব্যক্তি তাঁর মোটরসাইকেলের সামনে এসে পথ আটকে দেন।

হিরন্ময়ের ভাষ্য অনুযায়ী, সরে যেতে বললে অভিযুক্ত ব্যক্তি গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে লোহার রড দিয়ে তাঁকে এবং তাঁর শিশুকন্যাকে মারধর করা হয়। সত্য সনাতন টিভি

তিনি আরও জানান, হামলাকারী তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে এবং পকেটে থাকা এক হাজার টাকা কেড়ে নেয়। একই সঙ্গে বাকি টাকা এক সপ্তাহের মধ্যে না দিলে তাঁকে এবং তাঁর মেয়েকে হত্যা করার হুমকি দেওয়া হয়।

 

পরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আহত বাবা-মেয়েকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। হামলাকারী পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

আটক যুবকের নাম সজীব সরদার (৩১)। তিনি পাটকেলঘাটা থানাধীন খলিশখালি ইউনিয়নের টিকারামপুর গ্রামের বাসিন্দা। তিনি টিকারামপুর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালেক সরদারের ছেলে বলে জানিয়েছে পুলিশ। সত্য সনাতন টিভি

 

খলিশখালি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ বলেন, স্থানীয় জনগণের সহায়তায় অভিযুক্ত যুবককে আটক করে পাটকেলঘাটা থানায় নেওয়া হয়েছে। অভিযুক্তের কাছ থেকে ছিনিয়ে নেওয়া এক হাজার টাকার মধ্যে ৯২৫ টাকা উদ্ধার করা হয়েছে। বাকি ৭৫ টাকা সিগারেট কিনে খরচ করা হয়েছে বলে সে দাবি করেছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় হিরন্ময় মন্ডল বাদী হয়ে সোমবার বিকেলে সজীব সরদারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ (এজাহার) দিয়েছেন। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সত্য সনাতন টিভি

টিকারামপুর গ্রামের কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সজীব সরদার নিজেকে ক্ষমতাসীন দলের লোক দাবি করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল। তাদের অভিযোগ, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনসহ আওয়ামী লীগ সংশ্লিষ্ট নেতা-কর্মী ও সমর্থকরাও এর শিকার হয়েছেন।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুল কবীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews