রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

মাগুরায় পুরোহিতের বাড়িতে দুঃসাহসিক চুরি, উধাও ১১ ভরি স্বর্ণালংকার।

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৩৪৪ বার পড়া হয়েছে

 

মাগুরার সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের শিয়ালজুড়ি গ্রামে এক পুরোহিতের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত ১৭ জানুয়ারি ২০২৬ ইংরেজি শনিবার ভোররাতে কৃষ্ণকান্ত চক্রবর্তী (৬০) নামে এক পুরোহিতের বাড়িতে ঢুকে চোরেরা প্রায় ১১ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তাদের বাড়িতে দুটি বসবাসযোগ্য ঘর রয়েছে। শুক্রবার রাতে পরিবারের সবাই একটি ঘরে অবস্থান করলেও অন্য ঘরটি তালাবদ্ধ ছিল। গভীর রাতে সেই তালা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে আলমারি তছনছ করে। সত্য সনাতন টিভি

 

পরিবারের দাবি, ঘরের ভেতরে মাটির নিচে কাচের বোতলে লুকিয়ে রাখা ছিল পরিবারের সদস্যদের ব্যবহৃত স্বর্ণালংকার। চোরেরা মাটি খুঁড়ে সেই বোতল বের করে ১১ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঘরের ভেতরে অন্তত পাঁচটি জায়গায় মাটি খোঁড়া হয়েছে এবং স্বর্ণালংকার রাখা কয়েকটি ছোট ব্যাগ পড়ে আছে। সত্য সনাতন টিভি

 

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুরোহিতের বাড়িতে ভিড় করেন। এ ঘটনায় পরিবারটির মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

 

শনিবার দুপুরে শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews