রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

নওগাঁর রাণীনগরে আগুনে দগ্ধ গৃহবধূর মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে নানা প্রশ্ন

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

 

নওগাঁর রাণীনগরে আগুনে দগ্ধ অবস্থায় বাসন্তী রানী নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার হরিপুর গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

মৃত বাসন্তী রানী ওই গ্রামের প্রবাসী উৎপল চন্দ্রের স্ত্রী। ঘটনার পরপরই বাসন্তীর স্বজনরা অভিযোগ করেন, তাকে পরিকল্পিতভাবে হত্যা করার পর আগুনে পুড়িয়ে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে চালানোর চেষ্টা করা হয়েছে।

 

বাসন্তীর শ্বশুর কৃষ্ণবন্ধু ওরফে মুন্টু জানান, সোমবার সকালে পরিবারের সবাই আলু তোলার জন্য মাঠে যান। সে সময় বাড়িতে বাসন্তী একাই ছিলেন। বেলা সাড়ে ১০টার দিকে আলু রাখার জন্য বস্তা আনতে ফোন করা হলে বারবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। পরে বাড়িতে ফিরে গিয়ে দেখা যায়, রান্নাঘরের চুলার পাশে বাসন্তীর শরীরে আগুন জ্বলছে। প্রতিবেশীদের ডাক দিলে তারা ছুটে এলেও ততক্ষণে তার শরীর পুরোপুরি দগ্ধ হয়ে যায়।

 

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে চুলায় খড়ি দিয়ে ভাত গরম করার সময় অসাবধানতাবশত আগুন লেগে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews