রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

রাজবাড়ীতে পেট্রোল পাম্পকর্মী রিপন সাহা হত্যাকাণ্ডে চালকের স্বীকারোক্তি।

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

 

রাজবাড়ীতে একটি পেট্রোল পাম্পে কর্মরত রিপন সাহা হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত গাড়িচালক। মামলার অপর আসামি হিসেবে কারাগারে রয়েছেন গাড়ির মালিক ও পদত্যাগকৃত রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজন।

 

গত ১৭ জানুয়ারি ২০২৬ ইংরেজি শনিবার বিকাল ৪ ঘটিকার দিকে রাজবাড়ী জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক মো. মহসিন হাসানের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন গাড়িচালক কামাল হোসেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল মোল্লা।

 

নিহত রিপন সাহা (৩২) রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকার করিম ফিলিং স্টেশনের কর্মচারী ছিলেন। শুক্রবার (১৬ জানুয়ারি) ভোরে ওই ফিলিং স্টেশনের সামনেই তাকে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়।

 

মামলার এজাহার ও ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজের তথ্য অনুযায়ী, শুক্রবার ভোরে একটি জিপগাড়ি নিয়ে করিম ফিলিং স্টেশনে যান আবুল হাশেম সুজন। তিনি পাম্পে দায়িত্বরত রিপন সাহার কাছে পাঁচ হাজার টাকার অকটেন নেন। তেল নেওয়ার পর কোনো টাকা পরিশোধ না করেই গাড়িতে উঠে চালককে দ্রুত চলে যেতে নির্দেশ দেন।

 

এ সময় তেলের টাকা আদায়ের জন্য রিপন সাহা দৌড়ে গাড়ির সামনে গেলে চালক গাড়িটি তার ওপর উঠিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এতে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়। সত্য সনাতন টিভি

 

প্রথমদিকে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে মনে করা হলেও পরে পাম্পের সিসিটিভি ফুটেজে পুরো ঘটনার দৃশ্য ধরা পড়ায় বিষয়টি স্পষ্ট হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত সুজনের কালো রঙের টয়োটা ক্লুগার (এসইউভি) গাড়িটি জব্দ করা হয়েছে।

 

এ ঘটনায় নিহতের ছোট ভাই লিটন সাহা বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ী সদর থানায় আবুল হাশেম সুজন ও চালক কামাল হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews