বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

বরুড়ায় ২০০ বছরের পুরোনো কালী মন্দিরে ভাঙচুর, একজন গ্রেপ্তার।

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

কুমিল্লার বরুড়া উপজেলায় প্রায় দুইশ বছরের পুরোনো একটি শ্রী শ্রী কালী মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত ১৩ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার খোশবাস দক্ষিণ ইউনিয়নের চালিয়া বড় দিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে বরুড়া পৌরসভার দেওড়া ভূঁইয়া বাড়ির আবুল কাশেমের ছেলে আব্দুল্লাহ আল ফাহিম একটি ভ্যাকু (এক্সকাভেটর) চালকের সহায়তায় মন্দিরটিতে হামলা চালান। কোনো ধরনের উস্কানি ছাড়াই ভারী যন্ত্র ব্যবহার করে প্রাচীন মন্দিরটি ভেঙে ফেলা হয়। সত্য সনাতন টিভি

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় ২০০ বছর পুরোনো এই কালী মন্দিরটি এলাকার হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ উপাসনালয় এবং ঐতিহ্যবাহী ধর্মীয় স্থাপনা হিসেবে পরিচিত। মন্দির ভাঙচুরের খবরে এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযুক্ত আব্দুল্লাহ আল ফাহিমকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে বরুড়া থানার পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং জড়িত অন্যদের শনাক্তে কাজ করা হচ্ছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews