সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের রথযাত্রায় রাধা-কৃষ্ণের রূপে দুই তরুণী, ভাইরাল ছবি শোকের মধ্যেও থামেনি দায়িত্ব, বাবার পথ ধরে হবিষ্যান্নের পোশাকেই অজগর উদ্ধার করলেন ছেলে চট্টগ্রামে বাংলাদেশ হিন্দু পরিষদের রথযাত্রা মহোৎসব সাদুল্লাপুরে অর্ধশত কণ্ঠে গীতা পাঠ ও রাধাকৃষ্ণ লীলা কীর্তন হরিদাস চন্দ্রের মুক্তির দাবিতে ঐক্য পরিষদের সমাবেশ ও বিক্ষোভ রথযাত্রার আয়োজন শেষে বন্যার্তদের পাশে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট বাঁশখালী উপজেলা শাখা বর্ণাঢ্য র‍্যালিতে চট্টগ্রামে রথযাত্রায় বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের অংশগ্রহণ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনন্য কৃতিত্ব: ট্যালেন্টপুলে বৃত্তি পেল বরগুনার যমজ তিন বোন রথযাত্রায় তৃষ্ণার্ত পুণ্যার্থীদের হাতে পানির বোতল তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন চট্টগ্রামের ব্যবসায়ী আরমান হোসেন রথযাত্রায় পরিবারের সদস্যরা, বাসায় একা ছিলেন গৃহবধূ; ঝালকাঠিতে মলিনা রায়ের মরদেহ উদ্ধার

মাস্টারদা সূর্যসেনের প্রয়াণ দিবসে রাম সেবকের শ্রদ্ধাঞ্জলী।

  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৩৮৬ বার পড়া হয়েছে

 

আজ ১২ জানুয়ারি ২০২৬ ইংরেজি সোমবার ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহান বিপ্লবী, বীর চট্টলার বীর পুত্র মাস্টারদা সূর্যসেনের ৯২ তম প্রয়াণ দিবস উপলক্ষে রাম সেবক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেছে। আজ সকালে আন্দরকিল্লা জে.এম.সেন সংলগ্ন মাস্টারদা সূর্যসেন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

এ সময় রাম সেবক এবং শ্রী শ্রী হনুমান জয়ন্তী উদযাপন পরিষদের সদস্যরা মাস্টারদার আত্মত্যাগ ও আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। রাম সেবকের সেবক বৃন্দ তাদের বক্তব্যে বলেন, ‘‘মাস্টারদা সূর্যসেনের সংগ্রাম, সাহসিকতা ও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ের আদর্শ আজও আমাদের প্রেরণা দিচ্ছে। বর্তমান সময়ে তার আদর্শ ও চেতনা খুবই প্রাসঙ্গিক।’’

 

এ সময় উপস্থিত ছিলেন রাম সেবক কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি কাঞ্চন নাথ, যুগ্ম-সাধারণ সম্পাদক দেবাশীষ সেন, শ্রী শ্রী হনুমান জয়ন্তী উদযাপন পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক বিজয় দাশ, রাম সেবক চট্টগ্রাম মহানগর ও শ্রী শ্রী হনুমান জয়ন্তী উদযাপন পরিষদের প্রচার সম্পাদক অমিক চৌধুরী, রাম সেবক চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক শুভ দাশ, সহ ক্রীড়া ও পাঠচক্র বিষয়ক সম্পাদক বিজয় চৌধুরী, সদস্য রুদ্র ধর সহ অন্যান্য নেতৃবৃন্দ। সত্য সনাতন টিভি

 

প্রতিবেদন শেষে সংগঠনের সদস্যরা বলেন, ‘‘মাস্টারদার চেতনা ও আদর্শ প্রত্যেক সনাতনীর হৃদয়ে স্থান পেলে আমাদের জাতীয় সংগ্রাম আরও শক্তিশালী হবে।’’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews