রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

সুনামগঞ্জে বিষ খাওয়ায়ে জয় মহাপাত্র নামে এক যুবককে হত্যার অভিযোগ।

  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

 

সুনামগঞ্জের দিরাই উপজেলায় এক হিন্দু যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম জয় মহাপাত্র। তিনি দিরাই উপজেলার ভাঙ্গাডহর গ্রামের বাসিন্দা। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে তাঁকে হত্যা করা হয়েছে।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারি বিকেলে পার্শ্ববর্তী বুরহানপুর গ্রামের আমিরুল ইসলাম জয় মহাপাত্রকে তাঁর দোকানে ডেকে নেন। অভিযোগ রয়েছে, সেখানে জয় মহাপাত্রকে মারধর করা হয় এবং তাঁর মোবাইল ফোন জোরপূর্বক রেখে দেওয়া হয়। একপর্যায়ে তাঁকে বিষ খাওয়ানো হয় বলে দাবি পরিবারের।

 

বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে জয় মহাপাত্রকে দ্রুত সিলেটের এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। তবে দীর্ঘ চিকিৎসা সত্ত্বেও ৯ জানুয়ারি ২০২৬ কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

 

জয় মহাপাত্রের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে ভাঙ্গাডহরসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের পরিবার ও স্বজনেরা একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। তাঁদের অভিযোগ, পূর্বপরিকল্পনা অনুযায়ী জয়কে ডেকে এনে নির্যাতনের পর বিষ প্রয়োগ করা হয়েছে।

 

নিহতের বন্ধুরা সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। তাঁদের ভাষ্য, “এটি একটি নির্মম ও পরিকল্পিত হত্যাকাণ্ড।”

 

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি সাধারণ মানুষও দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে দিরাই থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews