রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফেনীর ছাগলনাইয়ায় বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘের ৮৮তম গীতা স্কুলের শুভ উদ্বোধন

  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ২০২ বার পড়া হয়েছে

 

সনাতন ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ বিস্তারের লক্ষ্যে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ এর উদ্যোগে ৮৮তম গীতা স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আকাশ পাল। উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, “গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানবজীবনের পূর্ণাঙ্গ পথনির্দেশনা। গীতা স্কুলের মাধ্যমে শিশু-কিশোররা নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হবে।”

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ- আকাশ দাস, শান্ত শীল, শুভ দাস, পুলক পাল, দীপ নাথ, দুর্জয় দাস, বিপ্লব দাস এবং অবিক সরকার। বক্তারা বলেন, বর্তমান সমাজব্যবস্থায় নৈতিক অবক্ষয় রোধে গীতা শিক্ষার গুরুত্ব অপরিসীম। গীতা স্কুলের মাধ্যমে নতুন প্রজন্ম ধর্মীয় জ্ঞান অর্জনের পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। এ ধরনের উদ্যোগ সমাজে সম্প্রীতি, সহনশীলতা ও মানবিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সত্য সনাতন টিভি

 

আলোচনা সভা শেষে গীতা স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে ফেনীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আরও গীতা স্কুল প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ দীর্ঘদিন ধরে সনাতন ধর্মীয় শিক্ষা, সামাজিক সচেতনতা ও শিক্ষার্থীদের নৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ৮৮তম গীতা স্কুলের উদ্বোধন সংগঠনটির সেই ধারাবাহিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews