মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের রথযাত্রায় রাধা-কৃষ্ণের রূপে দুই তরুণী, ভাইরাল ছবি শোকের মধ্যেও থামেনি দায়িত্ব, বাবার পথ ধরে হবিষ্যান্নের পোশাকেই অজগর উদ্ধার করলেন ছেলে চট্টগ্রামে বাংলাদেশ হিন্দু পরিষদের রথযাত্রা মহোৎসব সাদুল্লাপুরে অর্ধশত কণ্ঠে গীতা পাঠ ও রাধাকৃষ্ণ লীলা কীর্তন হরিদাস চন্দ্রের মুক্তির দাবিতে ঐক্য পরিষদের সমাবেশ ও বিক্ষোভ রথযাত্রার আয়োজন শেষে বন্যার্তদের পাশে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট বাঁশখালী উপজেলা শাখা বর্ণাঢ্য র‍্যালিতে চট্টগ্রামে রথযাত্রায় বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের অংশগ্রহণ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনন্য কৃতিত্ব: ট্যালেন্টপুলে বৃত্তি পেল বরগুনার যমজ তিন বোন রথযাত্রায় তৃষ্ণার্ত পুণ্যার্থীদের হাতে পানির বোতল তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন চট্টগ্রামের ব্যবসায়ী আরমান হোসেন রথযাত্রায় পরিবারের সদস্যরা, বাসায় একা ছিলেন গৃহবধূ; ঝালকাঠিতে মলিনা রায়ের মরদেহ উদ্ধার

আজ এ.এস.এল -এর প্রতিষ্ঠাতা কবি শিশির রাজনের শুভ জন্মদিন।

  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

 

আজ এ.এস.এল -এর প্রতিষ্ঠাতা কবি শিশির রাজনের শুভ জন্মদিন। তিনি ২০০৭সালে আজকের এই দিনে, ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার বরুড়া উপজেলার গুলিচো গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহন করেন। তিনি শিক্ষা জীবন শুরু করেন আনন্দ একাডেমি,ঝলমে। তাহার সম্পাদিত বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য: মায়াবন বিহারিণী,আমি হাজারো রাত জাগি একটি কবিতা লিখবো বলে,আজ আকাশের মন খারাপ,আমরা কজন নবীন মাঝি এবং কারার ঐ লোহ কপাট ইত্যাদি। তিনি একাধারে কবি,সম্পাদক,সংগঠক ও সাংবাদিক। তাহার প্রতিষ্ঠিত পাঠাগার আলোকিত করছে শতাধিক মানুষকে।

 

 

তিনি ২০২৪-২০২৫ পর্যন্ত অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল পরিবারের প্রেসিডেন্ট হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। তিনি ডাক বাংলা সাহিত্য একাডেমির প্রচার সম্পাদক এবং পায়রাভরত একাডেমির সাধারণ সম্পাদক। সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি ডাক বাংলা লেখক পুরুষ্কারে ভূষিত হন।তাছাড়াও সুকান্ত ভট্টাচার্য পদক,সেরা সম্পাদক পুরুষ্কার,ডাক বাংলা প্রকাশনী কাব্য পুরুষ্কার,বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড,মুরাদনগর সাহিত্য পরিষদ অ্যাওয়ার্ডসহ নানা পুরুষ্কারে তিনি ভূষিত।

তাহার লেখা অসংখ্য কবিতা,গল্প,ছড়া,উপন্যাস,নাটক বিভিন্ন গ্রন্থ,পত্র-পত্রিকাসহ নানা মাধ্যমে নিয়মিত প্রকাশিত হচ্ছে এবং তিনি লেখাকে সেবাকাজ হিসাবে গ্রহণ করেছেন এবং কোন তিনি লেখার মাধ্যমে উপার্জিত কোন অর্থ গ্রহণ করেন না।

 

বাংলাদেশের এই গুণি লেখক,পিতা: নির্মল চন্দ্র সেন এবং মাতা: শ্রীমতি শংকরী রানী সেনের চতুর্থ সন্তান। সপ্তম শ্রেণীতে পড়াকালীন তিনি প্রথম কবিতা লিখেন এবং তিনি যখন অষ্টম শ্রেণির শিক্ষার্থী তখন জাতীয় পত্রিকায় প্রথম কবিতা প্রকাশ হয়। বর্তমানে তিনি সাংবাদিকতা পেশায় দ্বায়িত্বরত রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews