1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মিরসরাইয়ে গীতা স্কুল উদ্বোধন, ৪৫টি গীতা বিতরণ শ্মশানঘাটে পরিত্যক্ত নবজাতক উদ্ধার, মানবিকতায় বাঁচল কন্যাশিশু মাধবপুরে মন্দিরে ভাঙচুর, চুরির চেষ্টা,তদন্তে পুলিশ প্রভু জগৎবন্ধু সুন্দরের জন্মতিথি উপলক্ষে ফরিদপুরে ৯ দিনব্যাপী ধর্মীয় উৎসব ধর্মীয় পরিচয় নিয়ে দ্বন্দ্বে মরদেহ সৎকার অনিশ্চিত, ময়নাতদন্তের সিদ্ধান্ত ষোড়শপ্রহরব্যাপী কীর্তনে মুখর খুরুশকুল কালী মন্দির বিএনপি নেতা মীর নাছিরের করা ভুয়া মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন,তবে মুক্তি পাচ্ছে না সপরিবারে ঢাকেশ্বরী মন্দিরে শ্রীকান্ত আচার্য নওগাঁর মহাদেবপুরে পুকুর খননে উদ্ধার কষ্টিপাথরের রাধাকৃষ্ণ মূর্তি রাঙ্গুনিয়ায় চৈত্র সংক্রান্তি উপলক্ষে লীলা কীর্তন অনুষ্ঠিত

ভালুকায় দীপু দাসের নির্মম হত্যাকাণ্ডে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তীব্র ক্ষোভ ও নিন্দা

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় সংখ্যালঘু সম্প্রদায়ের তরুণ দীপু দাসকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর শোক, তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

 

আজ ১৯ ডিসেম্বর ২০২৫ ইংরেজি শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বলেন, দেশের বিভিন্ন স্থানে একের পর এক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর হামলা, হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটছে, যা সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করছে। দীপু দাসের মতো একজন তরুণকে নির্মমভাবে হত্যা করা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি বৃহত্তর সাম্প্রদায়িক সহিংসতার অংশ কি না তা দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে উদঘাটন করা জরুরি। “সত্য সনাতন টিভি”

 

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, ধর্ম, বর্ণ কিংবা পরিচয়ের কারণে কাউকে নির্যাতনের শিকার হতে দেওয়া যায় না। একটি গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্রে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব।

 

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জীবন ও সম্পদের নিরাপত্তা জোরদার করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে।

 

পরিষদ দীপু দাসের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট