বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

লিওনেল মেসির হাতে ইসকনের গীতা, বিশ্বমানবতার বার্তায় অনন্য মুহূর্ত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম মহানায়ক লিওনেল মেসির হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) প্রকাশিত পবিত্র গ্রন্থ ‘শ্রীমদ্ভগবদ গীতা যথা যথম্’। এই তাৎপর্যপূর্ণ মুহূর্তটি ধর্ম, দর্শন ও মানবিক চেতনার এক অনন্য সংযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

 

ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল এ. সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এর অনুপ্রেরণায় গড়ে ওঠা বিশ্বব্যাপী ভক্তি আন্দোলনের ধারাবাহিক প্রচেষ্টার ফলেই এই সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ও উপহার প্রদান সম্ভব হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। “সত্য সনাতন টিভি”

 

ইসকনের এক প্রতিনিধি মেসির সঙ্গে সাক্ষাৎ করে গ্রন্থটি উপহার দেওয়ার সময় বলেন, “শ্রীমদ্ভগবদ গীতা কেবল একটি ধর্মীয় গ্রন্থ নয়; এটি মানবজীবনের নৈতিকতা, আত্মশুদ্ধি ও শান্তির পথনির্দেশক। মেসির মতো বিশ্বব্যাপী অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্বের হাতে এই জ্ঞানের আলো পৌঁছে দিতে পারা আমাদের জন্য গর্বের।”

 

ইসকনের আন্তর্জাতিক নেতৃবৃন্দ মনে করেন, এই ঘটনাটি কেবল একজন ক্রীড়াবিদের হাতে একটি গ্রন্থ তুলে দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এর মাধ্যমে গীতা ও ভক্তি আন্দোলনের সার্বজনীন দর্শন বিশ্বময় আরও বিস্তৃতভাবে পৌঁছে যাবে। “সত্য সনাতন টিভি”

 

তাঁদের ভাষায়, “এটি বিশ্ব শান্তি, জ্ঞানচর্চা ও আত্মউন্নয়নের বার্তা ছড়িয়ে দেওয়ার এক মহৎ প্রয়াস।”

 

বিশ্ব ফুটবলের আইকন লিওনেল মেসি ও প্রাচীন ভারতীয় আধ্যাত্মিক জ্ঞানের এই মিলন মুহূর্ত ইতোমধ্যেই আন্তর্জাতিক পরিসরে আগ্রহ ও আলোচনার জন্ম দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews