বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

বিএমজেপি মহাসচিব দিলীপ কুমারের পিতার মৃত্যুতে শোক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)-এর মহাসচিব দিলীপ কুমার দাসের পিতা শ্রী হরিপদ দাস আর নেই। তিনি গতকাল ১৫ ডিসেম্বর ২০২৫ ইংরেজি সোমবার রাত অনুমানিক ১১ ঘটিকায় শেষনিশ্বাস ত্যাগ করেন।

 

পারিবারিক সূত্রে জানা যায়, শ্রী হরিপদ দাস দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ” সত্য সনাতন টিভি”

 

এদিকে শ্রী হরিপদ দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি। এক শোকবার্তায় দলটির পক্ষ থেকে বলা হয়, প্রয়াতের বিদেহী আত্মার শান্তি ও মোক্ষ কামনা করা হচ্ছে। পাশাপাশি এই অপূরণীয় ক্ষতিতে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

 

শোকবার্তায় আরও বলা হয়, এই দুঃসময়ে দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছেন এবং তাঁদের প্রতি আন্তরিক প্রার্থনা জ্ঞাপন করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews