রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

বিয়ে হওয়ার আগেই অন্য ছেলের সাথে পালিয়ে যাওয়ায় কন্যাকে ত্যাজ্য ঘোষণা করলেন পিতা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৩৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : 

বিয়ে হওয়ার আগেই অন্য এক ছেলের সঙ্গে পালিয়ে যাওয়ায় কন্যাকে ত্যাজ্য ঘোষণা করেছেন। ঘটনাটি ঘটেছে গত ২৯ অক্টোবর ২০২৫ তারিখ বুধবার লালমনিরহাট সদর উপজেলার রামরাম এলাকার বাসিন্দা শ্রী বিমল চন্দ্র মোহন্ত।

 

ঘোষণাপত্রে বিমল চন্দ্র মোহন্ত উল্লেখ করেন, তার কন্যা তন্দ্রা রানী মোহন্ত (জন্ম: ০৪ ডিসেম্বর ২০০২)–এর ভবিষ্যৎ জীবন ও সামাজিক সম্মানের কথা বিবেচনা করে তিনি গত ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে গাইবান্ধা জেলার দক্ষিণ মন্দুয়ার গ্রামের কৌশিক কুমার মোহন্ত নামের এক যুবকের সঙ্গে রেজিস্ট্রি করে বিবাহ সম্পন্ন করেন। পরবর্তীতে আনুষ্ঠানিক বিবাহ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনাও ছিল পরিবারের। “সত্য সনাতন টিভি”

 

কিন্তু এরই মধ্যে তন্দ্রা রানী মোহন্ত অজ্ঞাতনামা এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং ২৯ অক্টোবর ২০২৫ তারিখে পিতামাতার অজান্তে বাড়ি থেকে পালিয়ে যায়। ফলে পরিবারটি সামাজিকভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ বিমল চন্দ্র মোহন্তের। “সত্য সনাতন টিভি”

 

তিনি বলেন, “আমার কন্যা ছোটবেলা থেকেই একরোখা ও জেদী প্রকৃতির। তার এই আচরণে আমাদের পরিবারের মানসম্মান নষ্ট হয়েছে। ভবিষ্যতে সে আমাদের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।”

 

ঘোষণায় তিনি আরও জানান, তিনি পিতা হিসাবে ১৯ সেপ্টেম্বরের সম্পাদিত বিবাহ রেজিস্ট্রেশন প্রত্যাহার করেছেন এবং আজ থেকে কন্যা তন্দ্রা রানী মোহন্তের সঙ্গে পিতা-কন্যা সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন করেছেন।

তাকে ‘ত্যাজ্য কন্যা’ হিসেবে ঘোষণা করে তিনি স্পষ্ট করে বলেন, “সত্য সনাতন টিভি”

 

“অদ্যকার তারিখ থেকে সে আমাকে পিতা হিসাবে দাবি করতে পারবে না, আমিও তাকে কন্যা হিসাবে স্বীকার করব না। তার সকল কাজের দায় সে নিজেই বহন করবে।”

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে পরিবারটি সামাজিকভাবে বিব্রতকর অবস্থায় রয়েছে এবং বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। “সত্য সনাতন টিভি”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews