রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

মৌলভীবাজারে অপহৃত স্কুলছাত্রী সোনালী তাঁতী উদ্ধার, গ্রেফতার ১

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৪৯৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার চৌকস পুলিশের অভিযানে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার ও অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

 

জানা যায়, গত ১২ অক্টোবর বিকাল আনুমানিক ৪ ঘটিকার দিকে খেজুরিছড়া র‌্যানার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সোনালী তাঁতী (১৬) স্কুল থেকে বাড়ি ফেরার পথে ফুসকুড়ি বিমান ঘাটির সামনে পৌঁছালে শাকির মিয়া (২৬), পিতা সামছু মিয়া, সাং শংকরসেনা, থানা শ্রীমঙ্গল, জেলা মৌলভীবাজার প্রলোভন দেখিয়ে ছাত্রীটিকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। “সত্য সনাতন টিভি”

 

ঘটনার পরপরই মৌলভীবাজার পুলিশের সার্বিক সহযোগিতা ও শ্রীমঙ্গল থানা পুলিশের একটি চৌকস দল তথ্য-প্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযান শুরু করে। “সত্য সনাতন টিভি”

 

অবশেষে, অদ্য ০১ নভেম্বর ২০২৫ ইং তারিখ রাতের অভিযানে এসআই (নিরস্ত্র) শ্যামল কুমার নন্দী সঙ্গীয় ফোর্সসহ কমলগঞ্জ থানাধীন বনগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে আসামি শাকির মিয়াকে গ্রেফতার ও অপহৃত সোনালী তাঁতী (১৬) কে উদ্ধার করেন। “সত্য সনাতন টিভি”

 

ঘটনায় পর সোনালী তাঁতীর পিতা পুরুষতম তাঁতী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা নং–২, তারিখ–০১ নভেম্বর ২০২৫; ধারা–৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত) অনুযায়ী মামলা দায়ের করেছেন। “সত্য সনাতন টিভি”

 

গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ” সত্য সনাতন টিভি”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews