বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

ফরিদপুরে অস্ত্র ঠেকিয়ে হিন্দু গৃহবধূর কানের দুল ছিনতাই

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে

ফরিদপুর জেলা শহরে দিনদুপুরে এক হিন্দু গৃহবধূর কাছ থেকে অস্ত্র ঠেকিয়ে স্বর্ণের দুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে ফরিদপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর শোভারামপুর, বৈরাগী বাড়ির রাস্তায় এই ভয়াবহ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী গৃহবধূর নাম মঞ্জু রানী দাস (৩৫)। তিনি স্থানীয় বিষু দাসের স্ত্রী।

 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই ভোরে নিজের স্বামীর “মা স্টোর” নামের মুদি দোকানের সামনে ঝাড়ু দিচ্ছিলেন মঞ্জু রানী দাস। ঠিক সে সময় একটি মোটরসাইকেলে দুইজন যুবক এসে তার মাথায় পিস্তল ঠেকিয়ে কানে থাকা স্বর্ণের দুল ছিনিয়ে নেয়।

মুহূর্তের মধ্যে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। পুরো ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। “সত্য সনাতন টিভি”

 

স্থানীয়দের অভিযোগ, রাত হোক বা দিন ফরিদপুরে সাধারণ মানুষ এখন ভয়ে দিন কাটাচ্ছে। নিজেদের ঘর ও বাড়ির সামনেও নিরাপত্তাহীনতায় ভুগছে এলাকাবাসী। “সত্য সনাতন টিভি”

 

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “চাইনিজ বাড়ির সামনে, জনবহুল এলাকায় এমন ঘটনা এটা শুধু ছিনতাই নয়, এটি মানুষের নিরাপত্তার ওপর ভয়ংকর আঘাত।”

 

 

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত ছিনতাইকারীদের শনাক্ত বা গ্রেপ্তার করা যায়নি। ফরিদপুরের নাগরিকরা বলছেন, “নিজের বাড়ির সামনেও মানুষ নিরাপদ নয় এই পরিস্থিতি সত্যিই উদ্বেগজনক।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews