1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মান্তরের পর সনাতন ধর্মে প্রত্যাবর্তন, বাগেরহাটে শিক্ষার্থীর শুদ্ধি যজ্ঞ সম্পন্ন তীর্থ ভ্রমণ শেষে পাতালকালী মন্দিরে ৪৫ হাজার টাকা অনুদান দিল কালী-কীর্তন টিম বাংলাদেশ ফটিকছড়িতে ভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল দুই হিন্দু কিশোরের মৌলভীবাজারে মন্দিরে চুরি, গোপাল বিগ্রহসহ পূজার সামগ্রী উধাও ফরিদপুরে প্রথমবারের মতো “কালী কীর্তন” অনুষ্ঠিত আধ্যাত্মিক চেতনায় উদযাপিত হবে স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজের শুভ আবির্ভাব তিথি বাংলাদেশ হিন্দু মহাজোট সোনাতলা উপজেলার আংশিক কমিটি গঠন; সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক দয়াল ফরিদপুরে ‘সনাতনী ঐক্য ধারা’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত। “সেবাই ধর্ম” এই প্রত্যয়ে নালিতাবাড়ীতে ‘রাম সেবক সংঘ’-এর আত্মপ্রকাশ দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুরে হিন্দু যুবক কর্তৃক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের খবরটি সম্পূর্ণ গুজব : বাংলাদেশ পুলিশ

ডেস্ক নিউজ : সত্য সনাতন টিভি | গাজীপুর
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

 

গাজীপুরে হিন্দু যুবক কর্তৃক এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

 

সম্প্রতি একটি ফটোকার্ড ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় যে গাজীপুরে এক হিন্দু যুবক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করেছে। বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ প্রকৃত তথ্য প্রকাশ করে। “সত্য সনাতন টিভি”

 

পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর জেলার কালিয়াকৈর থানার আমিনুল ইসলাম এর ১৩ বছর বয়সী মেয়ের সঙ্গে স্থানীয় যুবক জয় কুমার দাস এর প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটি এর আগে দুইবার পালিয়ে গিয়ে পুনরায় স্বেচ্ছায় বাড়িতে ফিরে আসে।

সবশেষ গত ২০ আগস্ট মেয়েটি আবারও জয় কুমার দাসের সঙ্গে পালিয়ে যায় এবং দুই দিন পর বাড়িতে ফিরে আসে। “সত্য সনাতন টিভি”

 

এরপর গত ১৫ অক্টোবর মেয়েটির মা মোছা. শিউলি বেগম তিনজনকে আসামি করে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জয় কুমার দাস এবং তার সহযোগী লোকনাথ চন্দ্র দাসকে গ্রেফতার করেছে। মামলা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য তথ্যসহ প্রচার করায় বিভ্রান্তি ছড়াচ্ছে, যা সম্পূর্ণ গুজব।

পুলিশের ভাষ্যে, “ঘটনাটিতে কোনো সাম্প্রদায়িক সংশ্লেষ নেই; এটি সম্পূর্ণ ব্যক্তিগত সম্পর্কজনিত বিষয়।” “সত্য সনাতন টিভি”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট