রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

অসতর্কতায় অল্প বয়সে প্রাণ হারালো ফটিকছড়ির ছেলে জয় দেব নাথ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৩৭২ বার পড়া হয়েছে

 

মৃত্যুর কোনো নির্দিষ্ট বয়স নেই এই চিরন্তন সত্যকে আবারও স্মরণ করিয়ে দিলেন ফটিকছড়ির তরুণ জয় দেব নাথ। অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বন্ধুদের মধ্যে। “সত্য সনাতন টিভি”

 

ফটিকছড়ি নাজিরহাটের দৌলতপুর এবিসি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু রাখাল চন্দ্র নাথের দ্বিতীয় পুত্র জয় দেব নাথ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন। জানা যায়, দুর্গাপূজার দশমীর দিনে অসতর্কতায় কারণে তার জীবন শেষ হয়ে যায়। “সত্য সনাতন টিভি”

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপূজার ব্যস্ত সময়ের মধ্যে জয় ভুলবশত ধোঁয়া মেশিনে ব্যবহৃত কেমিক্যাল পানি পান করেন, যা তিনি খাবার পানি ভেবে খেয়ে ফেলেছিলেন। এতে তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে এবং পরবর্তীতে তাকে চট্টগ্রাম নগরীর পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ চিকিৎসার পরও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। গতকাল ১৬ অক্টোবর ২০২৫ ইংরেজি বৃহস্পতিবার মেডিকেলে তার মৃত্যু হয়।

 

জয় দেব নাথের অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও সহপাঠীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। সবাই তাকে স্মরণ করছেন একজন বিনয়ী, ভদ্র ও মেধাবী তরুণ হিসেবে। “সত্য সনাতন টিভি”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews