রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

হাটহাজারীতে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা অপি দাশ নিহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৩৪৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অপি দাশ (৩৫) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে হাটহাজারী থানার চিকনদণ্ডী ইউনিয়নের চৌধুরীহাট দাতারাম সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অভি দাস ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মিন্টু দাসের ছেলে। সত্য সনাতন টিভি

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে চৌধুরীহাট এলাকার একটি ফুলের দোকানের সামনে কয়েকজনের সঙ্গে অপি দাশের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও ধস্তাধস্তিতে রূপ নেয়। এসময় দুর্বৃত্তরা অপি দাশকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। এতে অপি দাশ ও তার সঙ্গে থাকা তানিম নামে আরও এক যুবক গুরুতর আহত হন।

 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা দুজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। চমেকের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অভি দাসকে মৃত ঘোষণা করেন। আহত তানিম বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন। সত্য সনাতন টিভি

 

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিকভাবে জানা গেছে, কথাকাটাকাটির জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

 

স্থানীয় এলাকায় হত্যাকাণ্ডকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সত্য সনাতন টিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews