
নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির উপজেলা শাখায় আগামী দুই বছরের জন্য ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি নিলয় পাল আদর ও সাধারণ সম্পাদক উৎপল ভৌমিক অর্থ যৌথভাবে স্বাক্ষর করে কমিটির অনুমোদন দেন।
নতুন কমিটিতে সূর্য ঘোষ জয়কে সভাপতি এবং বিজয় সূত্রধরকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সঞ্জয় চন্দ্র কুন্ড, অনন্য সরকার, শুভ সরকার ও দ্বীপ বর্ধন দত্ত।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন অনিন্দ্য বণিক, রৌদ্র বর্মন ও মুনা সরকার। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে সৈকত ভৌমিককে এবং সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন রূপন চন্দ্র চন্দ।
এ ছাড়া উদয় দে কোষাধ্যক্ষ, রোমান সরকার সহকোষাধ্যক্ষ, তুর্জয় চন্দ্র গৌড় দপ্তর সম্পাদক এবং সূর্য বণিক সহদপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে অর্ক দাসকে প্রচার সম্পাদক, রণক সাহাকে সহপ্রচার সম্পাদক এবং জয়া রানী ঘোষকে সাংস্কৃতিক সম্পাদক করা হয়েছে। বাকি ৩৩ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
নতুন কমিটির সভাপতি সূর্য ঘোষ জয় বলেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি হিন্দু ছাত্রসমাজের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে কাজ করবেন তারা। একই সঙ্গে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সংগঠনের অংশগ্রহণ আরও বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।