বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মির্জাপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারকে পূজা উদযাপন পরিষদের সহায়তা দুর্গাপূজায় ৫ দিনের ছুটিসহ ১১ দফা দাবি, স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ে স্মারকলিপি রামুতে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম আবির্ভাব ও পুনর্মিলনী উৎসব রুদ্রাক্ষ বাবাজির মাতার পরলোকগমন দুর্গাপূজায় থাকছে টানা দুই দিন সরকারি ছুটি ফটিকছড়ির সুন্দরপুরে মগদেশ্বরী মন্দিরে তালা ভেঙে গয়না ও প্রণামী লুট বিশ্বকর্মা পুজো উপলক্ষে কোটালীপাড়ায় ২০০ বছরের ঐতিহ্যের নৌকাবাইচ সিলেট মহানগরে বাংলাদেশ সনাতন পার্টির ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা সিলেটে দুর্গামণ্ডপে ঢুকে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে ১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু, মৌলভীবাজারে শোকের আবহ

রুদ্রাক্ষ বাবাজির মাতার পরলোকগমন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : কাঞ্চন শর্মা | চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ শ্রীশ্রী লোকনাথ মন্দিরের অধ্যক্ষ সোমনাথ রুদ্রাক্ষ বাবাজির মাতা গীতা রাণী সরকার পরলোকগমন করেছেন।

 

গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১ ঘটিকার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বেশ কিছুদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি ছিলেন। সত্য সনাতন টিভি

 

পারিবারিক সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল দুপুরে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

 

পরে গতকাল বিকেল ৪ ঘটিকায় সাতকানিয়ার কালিয়াইশ জ্বালা কুমারী মন্দির প্রাঙ্গণে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়।

 

গীতা রাণী সরকারের মৃত্যুতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার শান্তি কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews