সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকর্মা পুজো উপলক্ষে কোটালীপাড়ায় ২০০ বছরের ঐতিহ্যের নৌকাবাইচ সিলেট মহানগরে বাংলাদেশ সনাতন পার্টির ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা সিলেটে দুর্গামণ্ডপে ঢুকে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে ১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু, মৌলভীবাজারে শোকের আবহ পুণ্ডরীক ধামে চিন্ময় কৃষ্ণ দাসের মায়ের আদ্যশ্রাদ্ধ সম্পন্ন ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা

১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু, মৌলভীবাজারে শোকের আবহ

  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : অনলাইন সংস্করণ | সত্য সনাতন টিভি 

মৌলভীবাজারে ১১ দিনের ব্যবধানে একই পরিবারের বাবা ও ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। বাবা অ্যাডভোকেট পূর্ণেন্দ্র চক্রবর্তী ও তাঁর একমাত্র ছেলে চিকিৎসক পদ্মজিৎ চক্রবর্তী প্রান্তের মৃত্যুতে স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কের ভটের ফার্মেসির দ্বিতীয় তলার একটি বাসা থেকে অ্যাডভোকেট পূর্ণেন্দ্র চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়। বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে দরজা খুলে তাঁর মরদেহ উদ্ধার করে।

 

এর মাত্র ১১ দিন আগে, গত ৭ সেপ্টেম্বর সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর একমাত্র ছেলে ডা. পদ্মজিৎ চক্রবর্তী প্রান্তের (৩১) মরদেহ উদ্ধার করা হয়েছিল। তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।

 

পুলিশের ভাষ্য, ছেলের মৃত্যুর পর থেকে পূর্ণেন্দ্র চক্রবর্তী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

একই পরিবারের বাবা ও ছেলের অল্প সময়ের ব্যবধানে মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে এ ঘটনায় পারিবারিক বিরোধ কিংবা অন্য কোনো কারণের বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট তথ্য বা অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ বলছে, মৃত্যুর কারণ অনুসন্ধানে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews