
নিজস্ব প্রতিবেদন : অনিক দাশ দেবাশীষ | দীঘিনলা প্রতিনিধি
দীঘিনালার উপজেলার বোয়ালখালী শ্রী শ্রী মগেদশ্বরী কালী মন্দির ও সৎসঙ্গ আশ্রমে বিপুল ভাবগাম্ভীর্য ও ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দীঘিনলায় পরমপ্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম শুভ আবির্ভাব তিথি উদযাপিত হয়েছে। শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ তিথি পালন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে ভোরে গীতা পাঠ ও প্রাতঃকালীন প্রার্থনার আয়োজন করা হয়। এতে স্থানীয় গুরুভ্রাতা ও ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। এরপর দুপুরে সমবেত ভক্তদের মাঝে মহা প্রসাদ বিতরণ করা হয়। দিনের শেষভাগে রাতে অনুষ্ঠিত হয় ধর্ম সভা ও ভজন-কীর্তন। ধর্ম সভায় বক্তারা শ্রী শ্রী ঠাকুরের জীবনাদর্শ ও বাণী নিয়ে আলোচনা করেন।
উৎসব উপলক্ষে সৎসঙ্গের পক্ষ থেকে ১৩৯তম আবির্ভাব তিথি পঞ্জিকাও প্রকাশ করা হয়। অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত ভক্ত ও শুভানুধ্যায়ীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আয়োজকরা জানান, ঠাকুরের আদর্শ সমাজে প্রতিষ্ঠার লক্ষ্যেই প্রতি বছর এ আবির্ভাব তিথি পালন করা হয়। সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান শেষ হয়