রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা

  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : জয় দাশ |চট্টগ্রাম প্রতিনিধি

 

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নগরীর তুলসীধাম মন্দিরে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট চট্টগ্রাম মহানগর, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলা এবং বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে তুলসীধাম মন্দিরে বিশ্বশান্তি ও সকলের মঙ্গল কামনায় পূজা প্রদান করা হয়। পরে আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারীরা উপাসনায় অংশ নেন।

 

উপাসনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয় সংক্ষিপ্ত উদযাপন কর্মসূচি। এ সময় দেবশিশুদের সঙ্গে নিয়ে কেক কাটা হয়। পাশাপাশি উপস্থিতদের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়।

 

আয়োজকরা জানান, ধর্মীয় চর্চা ও আধ্যাত্মিকতার মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করার প্রত্যয় থেকেই প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন করা হয়েছে। ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে তরুণ প্রজন্মের অংশগ্রহণ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।

 

তুলসীধাম মন্দিরে আয়োজিত এ কর্মসূচিতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, যুব মহাজোট ও ছাত্র মহাজোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী এবং শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।

 

ধর্মীয় আবহ ও উৎসবমুখর পরিবেশে বিশ্বশান্তি কামনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচি সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews