রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাঙ্গুনিয়ায় ‘শ্রীচরণেষু-বাবা’ থিমে মা ভবানী একতা সংঘের দুর্গোৎসব

  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : সৌরভ সাহা | রাঙ্গুনিয়া প্রতিনিধি 

 

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ সাবেক রাঙ্গুনিয়ায় বিশেষ আয়োজন করেছে মা ভবানী একতা সংঘ। ঐতিহ্যের ৬ষ্ঠ বর্ষে এবারের দুর্গোৎসবে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি পারিবারিক মূল্যবোধ ও বাবার প্রতি সন্তানের শ্রদ্ধা-ভালোবাসাকে কেন্দ্র করে উপস্থাপন করা হচ্ছে ব্যতিক্রমী থিম ‘শ্রীচরণেষু বাবা’।

 

বাবার নীরব ভালোবাসা, দায়িত্ববোধ, জীবনের সংগ্রাম ও আত্মত্যাগকে কেন্দ্র করে সাজানো হয়েছে এবারের ভাবনা। সন্তান ও পরিবারের ভবিষ্যৎ নিশ্চিত করতে গিয়ে নিজের স্বপ্ন, ইচ্ছা ও চাওয়া-পাওয়াকে আড়ালে রেখে দেওয়া বাবাদের না-বলা গল্পই থিমটির মূল প্রতিপাদ্য।

 

আয়োজকদের ভাষায়, ‘কিছু গল্প বলা হয় না, কিছু গল্প শুধু অনুভব করতে হয়।’ পরিবারের জন্য বাবার দীর্ঘদিনের পরিশ্রম ও ত্যাগ অনেক সময় প্রকাশ্যে আসে না। সন্তানের শিক্ষা, ভবিষ্যৎ ও পরিবারের প্রয়োজনকে অগ্রাধিকার দিতে গিয়ে নিজের অনেক ইচ্ছা বিসর্জন দেন একজন বাবা। সেই নীরব ত্যাগকে শিল্প ও নান্দনিক উপস্থাপনার মাধ্যমে দর্শনার্থীদের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

আয়োজকরা জানান, ‘শ্রীচরণেষু বাবা’ কোনো নির্দিষ্ট পরিবারের গল্প নয়। এটি সমাজের অসংখ্য বাবার জীবনসংগ্রাম ও আত্মত্যাগের প্রতিচ্ছবি। থিমটির মাধ্যমে বাবার প্রতি সন্তানের শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার অনুভূতি জাগিয়ে তোলার পাশাপাশি পরিবার ও পারস্পরিক সম্পর্কের মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হয়েছে।

 

এবারের দুর্গোৎসবের মাতৃরূপায়ণে রয়েছেন শ্রী রতন কৃষ্ণ পাল, রূপশ্রী শিল্পালয়, চট্টগ্রাম। থিম নির্মাণ, মণ্ডপসজ্জা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজন ঘিরে চলছে প্রস্তুতি।

 

মা ভবানী একতা সংঘের এবারের আয়োজনের বিশেষত্ব শুধু নান্দনিক মণ্ডপসজ্জায় নয়; বরং শারদীয় দুর্গোৎসবের আনন্দের সঙ্গে একটি গভীর পারিবারিক বার্তা তুলে ধরায়। ‘যাঁর ত্যাগের কাছে পৃথিবীর সব অর্জনই যেন ছোট’ সেই বাবার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার নিবেদন হিসেবেই এবারের আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘শ্রীচরণেষু বাবা’।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews