শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ গোলপাহাড় মহাশ্মশানের নতুন কমিটিতে নেতৃত্বে আর. কে. দাশ রুপু ও রুবেল দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরস্বতী জ্ঞান মন্দিরে পঞ্চঘণ্টা স্থাপন ও উদ্বোধন গোলপাহাড় মন্দির কমিটির সব পদ থেকে আয়ান শর্মার পদত্যাগ হরিজন সম্প্রদায়ের প্রথম নারী গ্র্যাজুয়েট সনু রানী দাস বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” চিন্ময় কৃষ্ণ দাসকে ব্যঙ্গের অভিযোগে সাংবাদিকের পোস্ট ভাইরাল মাদ্রাসা নিয়ে পোস্ট, তাতে আটক করা হলো স্কুলশিক্ষক নারায়ণ চন্দ্রকে কৌশিকী অমাবস্যার অন্তর্নিহিত শিক্ষা: অশুভের বিরুদ্ধে শুভশক্তির জাগরণ চিন্ময় কৃষ্ণ দাসের মাতৃদেবী সন্ধ্যা রাণী ধরের পরলোকগমন, শেষ দর্শন থেকে বঞ্চিত ছেলে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরস্বতী জ্ঞান মন্দিরে পঞ্চঘণ্টা স্থাপন ও উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : কাঞ্চন শর্মা | চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শ্রীশ্রী সরস্বতী জ্ঞান মন্দির প্রাঙ্গণে নান্দনিক কারুকার্যখচিত একটি পঞ্চঘণ্টা স্থাপন ও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

 

সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সনাতনী এলামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক ড. তাপসী ঘোষ রায়। এছাড়া মন্দির পরিচালনা কমিটি ও সনাতন ধর্ম পরিষদের সভাপতি অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী, অধ্যাপক ড. অলক পাল, অধ্যাপক ড. দীপায়ন সিকদারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সনাতনী এলামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক সুজন কান্তি বিশ্বাস, অধ্যাপক ড. অনুপম দাশগুপ্ত, বাংলাদেশ ব্যাংকের এডি শ্রী ওম প্রকাশ ধর, ব্যাংকার শ্রী উজ্বল দেবনাথ, প্রবর্তক সংঘ (বাংলাদেশ)-এর আজীবন সদস্য শ্রী কাজল চৌধুরী ও শ্রী উত্তম কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

 

জানা গেছে, পঞ্চঘণ্টাটি মন্দিরে নিবেদন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সনাতনী এলামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র সদস্য, বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও সাবেক সভাপতি শ্রী অভিজিৎ ধর বাপ্পী।

 

সংশ্লিষ্টরা মনে করছেন, মন্দিরে প্রবেশের আগে পঞ্চঘণ্টার পবিত্র ধ্বনি ভক্তদের মধ্যে ধর্মীয় অনুভূতি ও আধ্যাত্মিক আবহ আরও গভীর করবে। একই সঙ্গে মন্দির প্রাঙ্গণে সৃষ্টি হবে একটি মাঙ্গলিক পরিবেশ। সত্য সনাতন টিভি

 

পঞ্চঘণ্টা নিবেদনের জন্য অভিজিৎ ধর বাপ্পীর প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সনাতনী এলামনাই অ্যাসোসিয়েশন। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, তাঁর এই ধর্মীয় ও মানবিক উদ্যোগ মন্দিরের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

 

পঞ্চঘণ্টার পবিত্র ধ্বনিতে জ্ঞান, ভক্তি ও আলোর এই পুণ্যাঙ্গন আরও মুখরিত হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews