শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গোলপাহাড় মহাশ্মশানের নতুন কমিটিতে নেতৃত্বে আর. কে. দাশ রুপু ও রুবেল দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরস্বতী জ্ঞান মন্দিরে পঞ্চঘণ্টা স্থাপন ও উদ্বোধন গোলপাহাড় মন্দির কমিটির সব পদ থেকে আয়ান শর্মার পদত্যাগ হরিজন সম্প্রদায়ের প্রথম নারী গ্র্যাজুয়েট সনু রানী দাস বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” চিন্ময় কৃষ্ণ দাসকে ব্যঙ্গের অভিযোগে সাংবাদিকের পোস্ট ভাইরাল মাদ্রাসা নিয়ে পোস্ট, তাতে আটক করা হলো স্কুলশিক্ষক নারায়ণ চন্দ্রকে কৌশিকী অমাবস্যার অন্তর্নিহিত শিক্ষা: অশুভের বিরুদ্ধে শুভশক্তির জাগরণ চিন্ময় কৃষ্ণ দাসের মাতৃদেবী সন্ধ্যা রাণী ধরের পরলোকগমন, শেষ দর্শন থেকে বঞ্চিত ছেলে ছেলের অন্নপ্রাশনে মহানামযজ্ঞের আয়োজন

গোলপাহাড় মন্দির কমিটির সব পদ থেকে আয়ান শর্মার পদত্যাগ

  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : জয় দেব নাথ | চট্টগ্রাম প্রতিনিধি

 

চট্টগ্রামের ঐতিহ্যবাহী গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের সভাপতি পদসহ কমিটির সব পদ ও দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আয়ান শর্মা।

 

আজ ১১ সেপ্টেম্বর ২০২৬ নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন।

 

ফেসবুক পোস্টে আয়ান শর্মা জানান, দীর্ঘদিন ধরে তিনি গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন এবং সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাঁর সময়ে মন্দির পরিচালনায় বর্তমান পরিষদের দায়িত্বশীল জবাবদিহিতামূলক ধর্মীয় কার্যক্রমের প্রশংসাও করেন তিনি।

 

তবে আজ থেকে পরিষদের সঙ্গে সহ- সভাপতিসহ আজীবন সদস্য পদ এবং কমিটির সব পদ ও দায়িত্ব থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার কথা জানিয়েছেন আয়ান শর্মা। সত্য সনাতন টিভি

 

পোস্টে তিনি পরিষদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতার কথা স্মরণ করেন। পাশাপাশি ভবিষ্যতের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।

 

আয়ান শর্মার পদত্যাগের ঘোষণাকে ঘিরে গোলপাহাড় মন্দির পরিচালনা পরিষদ ও সংশ্লিষ্ট সনাতনী মহলে আলোচনা শুরু হয়েছে। তবে তাঁর পদত্যাগের পর কমিটির পরবর্তী কার্যক্রম বা নতুন নেতৃত্ব নিয়ে এখনো কোনো সিদ্ধান্তের তথ্য জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews