শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর মিছিল, নিহত বেড়ে ৮ সৌরভ গাঙ্গুলীকে হত্যার হুমকি, রহস্যময় চিঠি ঘিরে তদন্তসৌরভ গাঙ্গুলীকে হত্যার হুমকি, রহস্যময় চিঠি ঘিরে তদন্ত রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় নেতা-কর্মী জবিতে AIS Sanatan Students Association-এর উদ্যোগে নবীন সনাতনী শিক্ষার্থীদের নবীনবরণ আইন পেশার পাশাপাশি মানবাধিকার ও সামাজিক সচেতনতায় অর্ক রায়, পেলেন দুটি আন্তর্জাতিক সম্মাননা চুয়েটে, অর্ণবের মৃত্যুর ১৫ দিন পর একই পুকুরে চমক দত্ত-শান্ত দেবের মৃত্যু সনাতনী পরিবারের মুখ উজ্জ্বল করলেন দূর্জয় সাহা, এসএসসিতে জিপিএ-৫ কক্সবাজারে সন্ন্যাসী হত্যার সংবাদ প্রকাশ, সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন লোহাগাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে দুই দিনব্যাপী ধর্মীয় আয়োজন কেন্দ্রীয় তপোবন আশ্রমে স্বামী সুরেশ্বরানন্দ পুরীর ৯৫তম শুভ আবির্ভাব উৎসব

সৌরভ গাঙ্গুলীকে হত্যার হুমকি, রহস্যময় চিঠি ঘিরে তদন্তসৌরভ গাঙ্গুলীকে হত্যার হুমকি, রহস্যময় চিঠি ঘিরে তদন্ত

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

ডেক্স নিউজ : সত্য সনাতন টিভি

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক ও ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। কয়েক মাস ধরে ডাকযোগে আসা একাধিক চিঠিতে শুধু সৌরভ নয়, তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলীসহ পরিবারের সদস্যদেরও ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

 

সোমবার পাওয়া সর্বশেষ চিঠির পর বিষয়টি আর হালকাভাবে নেননি সৌরভ। এরপর তাঁর পক্ষ থেকে কলকাতার বেহালা এলাকার বেলপুকুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

 

পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে সৌরভের কাছে এসব চিঠি আসছিল। শুরুতে সাধারণ ভক্তের চিঠি মনে করে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়নি। তবে সর্বশেষ চিঠিতে সৌরভ ও তাঁর স্ত্রীকে বাড়িতে ঢুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। পরিবারের ঘনিষ্ঠ কয়েকজনকেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

চিঠিগুলো ইংরেজিতে ছোট অক্ষরে লেখা হয়েছে বলে জানা গেছে। হুমকির ধরন ও বারবার চিঠি পাঠানোর ঘটনায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সত্য সনাতন টিভি

 

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পশ্চিমবঙ্গের বেলঘরিয়া এলাকার এক ব্যক্তির মাধ্যমে কুরিয়ারযোগে চিঠিগুলো পাঠানো হয়েছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট কুরিয়ার সংস্থার সঙ্গে যোগাযোগ করে তথ্য সংগ্রহের চেষ্টা করছে পুলিশ। চিঠির প্রেরক কে এবং কী উদ্দেশ্যে সৌরভ ও তাঁর পরিবারকে লক্ষ্য করে এসব হুমকি দেওয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

 

ঘটনার পেছনে কারা রয়েছে, চিঠিগুলো একই ব্যক্তির কাছ থেকে পাঠানো হয়েছে কি না এবং হুমকির সত্যতা কতটা—এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের স্বার্থে চিঠিগুলোর তথ্য ও কুরিয়ার সংক্রান্ত নথিও যাচাই করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews