বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইল জমিদার বাড়ির সর্বমঙ্গলা মন্দির: বেলে পাথরের অনন্য স্থাপত্যে ইতিহাসের স্মৃতি কাপ্তাই সীতাঘাট মন্দিরের উন্নয়নকাজ বন্ধের নির্দেশ, সনাতনী সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ রাজা নেই, রাজ্য নেই, পাঁচ শত বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে নলডাঙ্গার সাত প্রাচীন মন্দির গুরু-শিষ্য সম্পর্কের চিরন্তন বন্ধনের দিন আজ গুরু পূর্ণিমা সনাতন ছাত্র মহাসংঘ থেকে পদত্যাগ করলেন আকাশ পাল বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রযমে  ৪০তম গুরুপূজা অনুষ্ঠিত। চট্টগ্রামের রথযাত্রায় রাধা-কৃষ্ণের রূপে দুই তরুণী, ভাইরাল ছবি শোকের মধ্যেও থামেনি দায়িত্ব, বাবার পথ ধরে হবিষ্যান্নের পোশাকেই অজগর উদ্ধার করলেন ছেলে চট্টগ্রামে বাংলাদেশ হিন্দু পরিষদের রথযাত্রা মহোৎসব সাদুল্লাপুরে অর্ধশত কণ্ঠে গীতা পাঠ ও রাধাকৃষ্ণ লীলা কীর্তন

বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রযমে  ৪০তম গুরুপূজা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদন : মিন্টু কান্তি নাথ | রাজস্থলী প্রতিনিধি

রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের যৌথখামার এলাকার শ্রী শ্রী সনাতন ঋষি আশ্রমে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ৪০তম শ্রী শ্রী গুরুপূজা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ জুলাই (বুধবার) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব উদযাপিত হয়।

​দিনের কর্মসূচির মধ্যে ছিল সকালে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, সনাতন ধর্মাবলম্বীদের দীক্ষাদান এবং দুপুরে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ। অনুষ্ঠানে আসা নতুন ভক্তদের দীক্ষা প্রদান করেন বাঙ্গালহালিয়া শ্রী শ্রী সনাতন ঋষি আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ।

 

​অনুষ্ঠানে আশ্রম পরিচালনা কমিটি ও উৎসব পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত শত শত পুণ্যার্থী উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠান শেষে আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ বলেন,প্রতি বছরের ন্যায় এবারও গুরুপূর্ণিমা উপলক্ষে এই গুরুপূজার আয়োজন করা হয়েছে। পরমার্থিক ও আধ্যাত্মিক জীবনের উন্নতির জন্য আজকের এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews