শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ গোলপাহাড় মহাশ্মশানের নতুন কমিটিতে নেতৃত্বে আর. কে. দাশ রুপু ও রুবেল দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরস্বতী জ্ঞান মন্দিরে পঞ্চঘণ্টা স্থাপন ও উদ্বোধন গোলপাহাড় মন্দির কমিটির সব পদ থেকে আয়ান শর্মার পদত্যাগ হরিজন সম্প্রদায়ের প্রথম নারী গ্র্যাজুয়েট সনু রানী দাস বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” চিন্ময় কৃষ্ণ দাসকে ব্যঙ্গের অভিযোগে সাংবাদিকের পোস্ট ভাইরাল মাদ্রাসা নিয়ে পোস্ট, তাতে আটক করা হলো স্কুলশিক্ষক নারায়ণ চন্দ্রকে কৌশিকী অমাবস্যার অন্তর্নিহিত শিক্ষা: অশুভের বিরুদ্ধে শুভশক্তির জাগরণ চিন্ময় কৃষ্ণ দাসের মাতৃদেবী সন্ধ্যা রাণী ধরের পরলোকগমন, শেষ দর্শন থেকে বঞ্চিত ছেলে

নাটোরের ব্রহ্মপুর কালীমন্দিরে তিন দিনব্যাপী শ্রী শ্রী কালীপূজা, ১৫ জুলাই গীতা শিক্ষা স্কুলের শুভ উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : সুজিত ঘোষ || নাটোর প্রতিনিধি 

 

নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর কালীমন্দিরে সার্বজনীন শ্রী শ্রী কালী মাতার পূজা উপলক্ষে তিন দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একইসঙ্গে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে আগামী ১৫ জুলাই গীতা শিক্ষা স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।

 

ব্রহ্মপুর কালীমন্দির পূজা উদযাপন কমিটির উদ্যোগে আগামী ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ (১৪ জুলাই ২০২৬) থেকে ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ (১৬ জুলাই ২০২৬) পর্যন্ত তিন দিনব্যাপী শ্রী শ্রী কালীপূজা অনুষ্ঠিত হবে।

 

পূজা উপলক্ষে প্রতিদিন বিশেষ পূজা-অর্চনা, আরতি, ধর্মীয় আলোচনা, ভক্তিমূলক সংগীত পরিবেশন এবং প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ ভক্ত, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীকে উপস্থিত থেকে অনুষ্ঠান সফল করার আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

 

এদিকে, ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে ব্রহ্মপুর পূজা কমিটি এবং বাংলাদেশ মন্দির কমিটি, নাটোর জেলা শাখার যৌথ উদ্যোগে আগামী ১৫ জুলাই ২০২৬ (বুধবার) বিকেল ৪টায় ব্রহ্মপুর কালীমন্দির প্রাঙ্গণে গীতা শিক্ষা স্কুলের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সনাতন সমাজের সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে।

 

আয়োজকদের মতে, গীতা শিক্ষা স্কুলের কার্যক্রম শিশু-কিশোরদের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং মানবিক আদর্শ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নতুন প্রজন্মকে ধর্মীয় শিক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত করতেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা পালন করবে।

 

ব্রহ্মপুর কালীমন্দির পূজা উদযাপন কমিটি এবং বাংলাদেশ মন্দির কমিটি, নাটোর জেলা শাখা সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও সনাতন ধর্মাবলম্বীদের পূজা এবং গীতা শিক্ষা স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে আয়োজনকে সফল করার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews