শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ গোলপাহাড় মহাশ্মশানের নতুন কমিটিতে নেতৃত্বে আর. কে. দাশ রুপু ও রুবেল দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরস্বতী জ্ঞান মন্দিরে পঞ্চঘণ্টা স্থাপন ও উদ্বোধন গোলপাহাড় মন্দির কমিটির সব পদ থেকে আয়ান শর্মার পদত্যাগ হরিজন সম্প্রদায়ের প্রথম নারী গ্র্যাজুয়েট সনু রানী দাস বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” চিন্ময় কৃষ্ণ দাসকে ব্যঙ্গের অভিযোগে সাংবাদিকের পোস্ট ভাইরাল মাদ্রাসা নিয়ে পোস্ট, তাতে আটক করা হলো স্কুলশিক্ষক নারায়ণ চন্দ্রকে কৌশিকী অমাবস্যার অন্তর্নিহিত শিক্ষা: অশুভের বিরুদ্ধে শুভশক্তির জাগরণ চিন্ময় কৃষ্ণ দাসের মাতৃদেবী সন্ধ্যা রাণী ধরের পরলোকগমন, শেষ দর্শন থেকে বঞ্চিত ছেলে

ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : অংকন দে || ফরিদপুর প্রতিনিধি

 

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) ফরিদপুরের উদ্যোগে শোভারামপুর শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে আগামী ১৬ থেকে ২৪ জুলাই পর্যন্ত ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের মহোৎসব অনুষ্ঠিত হবে।

 

মহোৎসব উপলক্ষে প্রতিদিন শ্রীমদ্ভাগবত ও শ্রীচৈতন্যচরিতামৃত পাঠ, ধর্মীয় আলোচনা, ভজন ও নামসংকীর্তন, আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে আগত বক্তা, ব্রহ্মচারী ও কীর্তন শিল্পীরা অনুষ্ঠানে অংশ নেবেন।

 

উৎসবের উদ্বোধনী দিন ১৬ জুলাই সকাল ৮ টায় অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। পরে শ্রীমদ্ভাগবত পাঠ, মহাআরতি, মহাপ্রসাদ বিতরণ এবং বিকেলে আলোচনা অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল সাড়ে ৩ টায় আলোচনা সভা এর পর শোভারামপুর ইসকন মন্দির থেকে একটি বর্ণাঢ্য রথ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গৌর গোপাল আঙিনায় গিয়ে শেষ হবে। রাতে বৈদিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

 

উৎসবের প্রতিদিন বিকেলে ভজন-কীর্তন, সন্ধ্যায় আরতি ও ধর্মীয় আলোচনা এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। এছাড়া শিশুদের জন্য আবৃত্তি প্রতিযোগিতা এবং নারীদের জন্য শঙ্খধ্বনি ও উলুধ্বনি প্রতিযোগিতারও আয়োজন রাখা হয়েছে।

 

মহোৎসবের সমাপনী দিন ২৪ জুলাই বিকেল ৩ টায় উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে।

 

ইসকন ফরিদপুরের পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানে সকল সনাতনীদের সপরিবারে আমন্ত্রিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews