রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

সাতকানিয়ায় বন্যার্তদের পাশে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, বিতরণ করা হলো খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে
  1. নিজস্ব প্রতিবেদক : কাঞ্চন শর্মা | চট্টগ্রাম প্রতিনিধি

 

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বন্যাকবলিত মানুষের সহায়তায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন। রোববার (১২ জুলাই) সংগঠনটির চট্টগ্রাম বিভাগীয় টিম উপজেলার কেঁওচিয়া এলাকার দুর্গত পরিবারের মধ্যে বিশুদ্ধ পানীয় জল, শুকনো খাবার ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করে।

 

সাম্প্রতিক বন্যায় এলাকার বহু পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। নিরাপদ খাবার ও সুপেয় পানির সংকটের পাশাপাশি চিকিৎসাসেবাও ব্যাহত হওয়ায় অনেকেই মানবিক সংকটে রয়েছেন। এমন পরিস্থিতিতে স্বেচ্ছাসেবীরা দুর্গত মানুষের বাড়ি বাড়ি গিয়ে জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দেন।

 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছেন সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক ও ব্রুনাইপ্রবাসী বিশ্বজিৎ ভট্টাচার্য। প্রবাসে অবস্থান করেও বন্যাদুর্গত মানুষের সহায়তায় তাঁর অংশগ্রহণকে সংগঠনটি মানবিক উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছে।

 

ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় টিম জানায়, বন্যার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের প্রতি বন্যাকবলিত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

 

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, ইচ্ছুক ব্যক্তিরা চাইলে তাদের মাধ্যমে আর্থিক সহায়তা পাঠাতে অথবা সরাসরি ত্রাণ কার্যক্রমে অংশ নিতে পারবেন। সহযোগিতার জন্য দূর্জয় মল্লিকের বিকাশ ও নগদ (পারসোনাল) নম্বর +৮৮০ ১৬০৪-৭৮১৬৩৭ ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।

 

সংগঠনটির ভাষ্য, সম্মিলিত উদ্যোগই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সবচেয়ে বড় শক্তি। তাই সবাইকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews