রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

রামুতে ঢলের পানিতে তলিয়ে প্রাণ গেল নিরঞ্জন দাসের

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সমীর রুদ্র | কক্সবাজার প্রতিনিধি

 

কক্সবাজারের রামু উপজেলায় বাড়ি ফেরার পথে ঢলের পানিতে তলিয়ে নিরঞ্জন দাস (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় এক ঘণ্টা পর স্থানীয় বাসিন্দারা অভিযান চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করেন।

 

রোববার (১২ জুলাই) রাত প্রায় ৮টার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা বিলসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিরঞ্জন দাস একই ইউনিয়নের দোছড়ি পূর্ব দাশপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত সুধীর দাসের ছেলে। সত্য সনাতন টিভি

 

পরিবারের সদস্যদের ভাষ্য, নিরঞ্জন দাস নাইক্ষ্যংছড়ির একটি দোকানে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো কাজ শেষে সন্ধ্যায় ইজিবাইকে বাড়ি ফিরছিলেন। তবে ফাক্রিকাটা এলাকায় সড়কের ওপর ঢলের পানি প্রবাহিত হওয়ায় ঝুঁকি এড়াতে চালক আর এগোতে চাননি। পরে তিনি হেঁটেই সড়ক পার হওয়ার চেষ্টা করেন। সত্য সনাতন টিভি

 

নিরঞ্জনের ভাই ডালিম দাস জানান, বিলসংলগ্ন সড়কের মাঝামাঝি অংশে পানির স্রোত ছিল বেশ তীব্র। শারীরিক প্রতিবন্ধকতার কারণে হাঁটার সময় নিরঞ্জনের পা পাশের একটি গর্তে পড়ে যায়। এতে তিনি ভারসাম্য হারিয়ে স্রোতের পানিতে তলিয়ে যান। আশপাশের লোকজন দ্রুত উদ্ধারচেষ্টা চালালেও অল্প সময়ের মধ্যেই তিনি পানির নিচে হারিয়ে যান।

 

পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে প্রায় এক ঘণ্টা অনুসন্ধান চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছালেও এর আগেই স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

 

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে উদ্ধারকাজে পাঠানো হয়। তিনি বলেন, সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারের জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews