মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হরিদাস চন্দ্র তরণীর গ্রেপ্তারের নিন্দা, মুক্তি দাবি ঐক্য পরিষদের ধর্মীয় অনুভূতিতে আঘাত: সম্প্রীতি রক্ষায় সচেতনতা, আইন ও পারস্পরিক শ্রদ্ধার ওপর জোর চিকিৎসাশিক্ষার পাশাপাশি সংগীতসাধনায় স্নিহা চক্রবর্তী সাতকানিয়ায় বন্যার্তদের পাশে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, বিতরণ করা হলো খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ রামুতে ঢলের পানিতে তলিয়ে প্রাণ গেল নিরঞ্জন দাসের চট্টগ্রামের আছাদগঞ্জে প্রথমবারের মতো রথযাত্রা শোভাযাত্রার উদ্যোগ নিল নতুন প্রভাত সংঘ (NPS) গাইবান্ধায় মানিলন্ডারিং মামলায় গ্রেপ্তার হরিদাস চন্দ্র তরণী দাস নাটোরের ব্রহ্মপুর কালীমন্দিরে তিন দিনব্যাপী শ্রী শ্রী কালীপূজা, ১৫ জুলাই গীতা শিক্ষা স্কুলের শুভ উদ্বোধন অমিত শাহ–শুভেন্দুর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা, বিজেপিতে যোগ দেওয়ার গুঞ্জন নাকচ করলেন প্রসেনজিৎ চকরিয়া–মাতামুহুরীতে বন্যা, দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ

চট্টগ্রামের আছাদগঞ্জে প্রথমবারের মতো রথযাত্রা শোভাযাত্রার উদ্যোগ নিল নতুন প্রভাত সংঘ (NPS)

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : জয় দাশ || চট্টগ্রাম প্রতিনিধি 

 

চট্টগ্রাম প্রতিনিধি: আসন্ন শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ২০২৬ উপলক্ষে চট্টগ্রামের আছাদগঞ্জে প্রথমবারের মতো বর্ণাঢ্য রথযাত্রা শোভাযাত্রার উদ্যোগ নিয়েছে নতুন প্রভাত সংঘ (NPS)। আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) আছাদগঞ্জ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে চট্টগ্রামের প্রবর্তক মন্দিরের ঐতিহ্যবাহী রথযাত্রা শোভাযাত্রায় অংশগ্রহণ করবে।

 

আয়োজক সূত্রে জানা গেছে, এটি আছাদগঞ্জ এলাকার সনাতনী সম্প্রদায়ের জন্য একটি নতুন উদ্যোগ। রথযাত্রাকে ঘিরে ভক্তদের জন্য বিশুদ্ধ পানীয় জল ও শরবত বিতরণ, ধর্মীয় আচার-অনুষ্ঠান, মঙ্গল প্রার্থনা এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রমের আয়োজন করা হয়েছে। পাশাপাশি ধর্মীয় উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক উদ্যোগও গ্রহণ করা হবে।

 

নতুন প্রভাত সংঘ (NPS)-এর নেতৃবৃন্দ জানান, এই শোভাযাত্রার মূল লক্ষ্য হলো আছাদগঞ্জের সনাতনী সম্প্রদায়ের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করা এবং তরুণ প্রজন্মকে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।

 

এ উপলক্ষে ১৪৩৩ বঙ্গাব্দের রথযাত্রা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নতুন প্রভাত সংঘ (NPS) পরিচালনা পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি আদিত্য গোপাল দাশ এবং সম্মানিত সাধারণ সম্পাদক শান্তু মহাজন।

 

আয়োজকরা জানান, রথযাত্রা-সংক্রান্ত সকল কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে থাকবে নতুন প্রভাত সংঘ (NPS) পরিচালনা পরিষদ। তারা ধর্মপ্রাণ ভক্তবৃন্দ ও সর্বস্তরের সনাতনী সম্প্রদায়কে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে উৎসবকে সফল করার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews