রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

পর্যটনকেন্দ্র সাদাপাথরে গোসলের সময় নিখোঁজ চিকিৎসক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : সত্য সনাতন টিভি || অনলাইন সংস্করণ 

সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথরে গোসল করতে নেমে ডা. সুব্রত সাহা বিকাশ (৩৩) নামে এক চিকিৎসক নিখোঁজ হয়েছেন। নদীর প্রবল স্রোতে তলিয়ে যাওয়ার পর থেকে তাঁকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছে।

 

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর আনুমানিক আড়াইটার দিকে সাদাপাথর পর্যটনকেন্দ্রে এ ঘটনা ঘটে।

 

নিখোঁজ ডা. সুব্রত সাহা বিকাশ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বাসিন্দা এবং মিহির লাল সাহার ছেলে। বন্ধুদের সঙ্গে সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্র ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা থেকে এসেছিলেন তিনি।

 

স্থানীয় সূত্র জানায়, চার বন্ধু একসঙ্গে সাদাপাথর ভ্রমণে যান। তাঁদের মধ্যে তিনজন বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকায় নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে সাঁতার কাটতে গিয়ে তাঁরা প্রবল স্রোতের মধ্যে পড়ে যান। পরিস্থিতি বুঝতে পেরে দুজন দ্রুত তীরে ফিরতে সক্ষম হলেও ডা. সুব্রত সাহা বিকাশ স্রোতের টানে পানির নিচে তলিয়ে যান এবং এরপর থেকে নিখোঁজ রয়েছেন।

 

ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলমান ছিল।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলাগঞ্জ ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম জানান, সাদাপাথর পর্যটনকেন্দ্রে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তাঁকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।

 

সংশ্লিষ্টরা জানান, বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল ও নদীর প্রবল স্রোতের কারণে সাদাপাথর এলাকায় দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। তাই পর্যটকদের সতর্কতার সঙ্গে চলাচল এবং প্রশাসনের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews