শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ গোলপাহাড় মহাশ্মশানের নতুন কমিটিতে নেতৃত্বে আর. কে. দাশ রুপু ও রুবেল দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরস্বতী জ্ঞান মন্দিরে পঞ্চঘণ্টা স্থাপন ও উদ্বোধন গোলপাহাড় মন্দির কমিটির সব পদ থেকে আয়ান শর্মার পদত্যাগ হরিজন সম্প্রদায়ের প্রথম নারী গ্র্যাজুয়েট সনু রানী দাস বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” চিন্ময় কৃষ্ণ দাসকে ব্যঙ্গের অভিযোগে সাংবাদিকের পোস্ট ভাইরাল মাদ্রাসা নিয়ে পোস্ট, তাতে আটক করা হলো স্কুলশিক্ষক নারায়ণ চন্দ্রকে কৌশিকী অমাবস্যার অন্তর্নিহিত শিক্ষা: অশুভের বিরুদ্ধে শুভশক্তির জাগরণ চিন্ময় কৃষ্ণ দাসের মাতৃদেবী সন্ধ্যা রাণী ধরের পরলোকগমন, শেষ দর্শন থেকে বঞ্চিত ছেলে

ধর্মীয় ভাবগাম্ভীর্যে চট্টগ্রামে দাশ পরিবারের ঐতিহ্যবাহী মা বুড়াকালীর বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : চট্টগ্রাম প্রতিনিধি 

চট্টগ্রাম নগরীর দামপাড়া এলাকায় দাশ পরিবারের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী মা বুড়াকালীর বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা। এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে।

 

আয়োজনের প্রথম দিনে শাস্ত্রবিধি অনুসারে গোলপাহাড় মহাশ্মশান কালীমন্দিরে মা বুড়াকালীর আগমন ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢাকের বাদ্য, উলুধ্বনি এবং ভক্তদের জয়ধ্বনিতে এ সময় মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।

 

দ্বিতীয় দিনে দাস পরিবারের নিজস্ব পূজামণ্ডপে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়।এস.© পরে পূজা, আরতি এবং অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল থেকেই দেবীর দর্শন ও আশীর্বাদ গ্রহণে পূজামণ্ডপে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়।

 

ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। আয়োজকদের ভাষ্য, দাস পরিবারের এ পারিবারিক পূজা দীর্ঘদিন ধরে ধর্মীয় ঐতিহ্য ও পারিবারিক সংস্কৃতি ধারণ করে নিয়মিতভাবে আয়োজিত হয়ে আসছে।

 

ধর্মীয় আচার-অনুষ্ঠান, ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সম্প্রীতির আবহে দুই দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও ঐতিহ্য ধরে রেখে সবার অংশগ্রহণে এ ধর্মীয় আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews