রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

উখিয়ায় ‘অনুষ্কা ঘোষ হেয়ার কাটিং সেলুন’ উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজার এলাকায় নতুন ব্যবসাপ্রতিষ্ঠান ‘অনুষ্কা ঘোষ হেয়ার কাটিং সেলুন’-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ জুন) সকাল ১১টায় এন আলম মার্কেটের বাম পাশে অবস্থিত সেলুনটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

 

উদ্বোধনের আগে প্রতিষ্ঠানটির মঙ্গল কামনায় সত্যনারায়ণ পূজা ও বিশ্বকর্মার আশীর্বাদ প্রার্থনা করা হয়। পরে অতিথিদের উপস্থিতিতে ফিতা কেটে সেলুনটির শুভ উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যোতিষ শ্রী সজল আচার্য্য, শ্রী সাধন ঘোষ, কাশিয়ার বিল সার্বজনীন শ্রী হরি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রী রাশেল ঘোষ, সাবেক মেম্বার শ্রী লালমোহন শর্মা, শ্রী খোকন শর্মা ও শ্রীমতি লাকি শর্মাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীরা।

 

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মিলন ঘোষ বলেন, “গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করা এবং উন্নত স্বাস্থ্যবিধি মেনে সাশ্রয়ী মূল্যে মানসম্মত সেবা প্রদানই আমাদের প্রধান লক্ষ্য।”

 

তিনি আরও জানান, নতুন এই সেলুনে চুল কাটা, শেভ, ফেসিয়ালসহ আধুনিক গ্রুমিং সেবার জন্য অভিজ্ঞ কারিগর রয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন এবং স্থানীয় বাসিন্দাদের আধুনিক রূপচর্চা সেবা গ্রহণের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews