শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ গোলপাহাড় মহাশ্মশানের নতুন কমিটিতে নেতৃত্বে আর. কে. দাশ রুপু ও রুবেল দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরস্বতী জ্ঞান মন্দিরে পঞ্চঘণ্টা স্থাপন ও উদ্বোধন গোলপাহাড় মন্দির কমিটির সব পদ থেকে আয়ান শর্মার পদত্যাগ হরিজন সম্প্রদায়ের প্রথম নারী গ্র্যাজুয়েট সনু রানী দাস বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” চিন্ময় কৃষ্ণ দাসকে ব্যঙ্গের অভিযোগে সাংবাদিকের পোস্ট ভাইরাল মাদ্রাসা নিয়ে পোস্ট, তাতে আটক করা হলো স্কুলশিক্ষক নারায়ণ চন্দ্রকে কৌশিকী অমাবস্যার অন্তর্নিহিত শিক্ষা: অশুভের বিরুদ্ধে শুভশক্তির জাগরণ চিন্ময় কৃষ্ণ দাসের মাতৃদেবী সন্ধ্যা রাণী ধরের পরলোকগমন, শেষ দর্শন থেকে বঞ্চিত ছেলে

চট্টগ্রামে ৫০ শিক্ষার্থীর হাতে শ্রীমদ্ভগবদগীতা তুলে দিলো সিটিজি সনাতনী পরিবার

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকায় গীতা শিক্ষার্থীদের মধ্যে শ্রীমদ্ভগবদগীতা বিতরণ করেছে সামাজিক ও ধর্মীয় সংগঠন ‘সিটিজি সনাতনী পরিবার’।

 

শুক্রবার (১২ জুন) আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় শ্রী শ্রী রক্ষাকালী গীতা শিক্ষা নিকেতন-এর শিক্ষার্থীদের হাতে মোট ৫০টি শ্রীমদ্ভগবদগীতা তুলে দেওয়া হয়। আয়োজকদের ভাষ্য, ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ চর্চাকে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটিজি সনাতনী পরিবারের অর্থ সম্পাদক অপু কান্তি দে, সহ-সম্পাদক নয়ন দত্ত এবং গীতা প্রশিক্ষক মুন্না সেন। এ ছাড়া মন্দির কমিটির সদস্য ও স্থানীয় ভক্তরাও অনুষ্ঠানে অংশ নেন।

 

বক্তারা বলেন, গীতার শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে ইতিবাচক মূল্যবোধ গড়ে তুলতে সহায়তা করে। নতুন প্রজন্মের মধ্যে গীতার জ্ঞান ছড়িয়ে দিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

 

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে গীতা বিতরণ করা হয় এবং ধর্মীয় শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আয়োজকেরা বলেন, গীতার আলো ও মানবিক মূল্যবোধ সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews