শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ গোলপাহাড় মহাশ্মশানের নতুন কমিটিতে নেতৃত্বে আর. কে. দাশ রুপু ও রুবেল দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরস্বতী জ্ঞান মন্দিরে পঞ্চঘণ্টা স্থাপন ও উদ্বোধন গোলপাহাড় মন্দির কমিটির সব পদ থেকে আয়ান শর্মার পদত্যাগ হরিজন সম্প্রদায়ের প্রথম নারী গ্র্যাজুয়েট সনু রানী দাস বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” চিন্ময় কৃষ্ণ দাসকে ব্যঙ্গের অভিযোগে সাংবাদিকের পোস্ট ভাইরাল মাদ্রাসা নিয়ে পোস্ট, তাতে আটক করা হলো স্কুলশিক্ষক নারায়ণ চন্দ্রকে কৌশিকী অমাবস্যার অন্তর্নিহিত শিক্ষা: অশুভের বিরুদ্ধে শুভশক্তির জাগরণ চিন্ময় কৃষ্ণ দাসের মাতৃদেবী সন্ধ্যা রাণী ধরের পরলোকগমন, শেষ দর্শন থেকে বঞ্চিত ছেলে

দলদলি চা বাগানে ইসকন ইয়ূথ ফোরামের কৃষ্ণভাবনামৃত প্রচার ও কুইজ প্রতিযোগিতা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

তরুণদের মধ্যে আধ্যাত্মিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে সিলেটের দলদলি চা বাগানে বিশেষ কৃষ্ণভাবনামৃত প্রচার কর্মসূচি ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে ইসকন ইয়ূথ ফোরাম (আইওয়াইএফ)। আয়োজকরা জানান, পাহাড়ঘেরা প্রাকৃতিক পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ৬০ জনের বেশি শিক্ষার্থী অংশ নেন।

 

অনুষ্ঠানের শুরুতে সিলেট দলদলি শ্রীশ্রী জগন্নাথ মন্দির থেকে নামসংকীর্তন শোভাযাত্রা বের করা হয়। কীর্তনের মাধ্যমে ভক্ত ও শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে সমবেত হন। আয়োজকদের মতে, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো পরিবেশ ভক্তিময় হয়ে ওঠে।

 

অনুষ্ঠানে কৃষ্ণভাবনামৃতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ইসকন ইয়ূথ ফোরামের পরিচালক দেবর্ষি শ্রীবাস দাস ব্রহ্মচারী। তিনি তরুণ সমাজের সঠিক পথনির্দেশনায় কৃষ্ণভাবনামৃতের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ‘কালীয় দমন লীলা’ থেকে বাস্তব জীবনে গ্রহণযোগ্য বিভিন্ন শিক্ষা নিয়ে বক্তব্য দেন। সত্য সনাতন টিভি

 

এ ছাড়া দেবামৃত নিতাই দাস ব্রহ্মচারী, রূপরঘুনাথ সেবক দাস ব্রহ্মচারী, অভিষেক মাধব দাস ব্রহ্মচারী, বিশ্বপতি নিতাই দাস ব্রহ্মচারী, সর্বপ্রিয় বলাই দাস ব্রহ্মচারী ও শুভাত্মা মুরারী দাস ব্রহ্মচারীসহ অন্যান্য প্রচারক আধ্যাত্মিক ও তাত্ত্বিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

 

আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কয়েকটি ধাপে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা ধর্মীয় ও শাস্ত্রীয় জ্ঞানভিত্তিক প্রশ্নের উত্তর দেন। আয়োজকদের দাবি, প্রতিযোগিতাটি উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

 

অনুষ্ঠানে পুরুষোত্তম ব্রত পালনকারী ভক্ত ও শিক্ষার্থীদের মধ্যে শরবত ও প্রসাদ বিতরণ করা হয়। পরে সন্ধ্যায় কীর্তনের মাধ্যমে অংশগ্রহণকারীরা জগন্নাথ মন্দিরে ফিরে যান। সেখানে তুলসী আরতি ও গৌরারতির মধ্য দিয়ে দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews