রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

নদীভাঙনে হুমকির মুখে পূর্ব চন্দ্রঘোনার শ্রীশ্রী সার্বজনীন মহা শ্মশান

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

 

রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব চন্দ্রঘোনা হিন্দু পাড়ায় অবস্থিত শ্রী শ্রী সার্বজনীন মহা শ্মশান ভয়াবহ নদীভাঙনের কবলে পড়ে অস্তিত্ব সংকটে পড়েছে। কর্ণফুলী নদীর তীরবর্তী এই গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনাটির বিভিন্ন অংশে বড় বড় ফাটল ও মাটি ধসে পড়ার ঘটনা ঘটছে। এতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাঝে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

 

সরেজমিনে দেখা যায়, শ্মশানঘাটের পাশের মাটি ধসে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। কিছু স্থানে মাটির বড় অংশ নদীর দিকে দেবে গেছে। ভাঙনের কারণে শ্মশানঘাটের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সময় শ্মশানের বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।

 

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে নদীর ভাঙন চললেও কার্যকর কোনো প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হয়নি। বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন তারা। শ্মশানটি শুধু পূর্ব চন্দ্রঘোনা নয়, আশপাশের বিভিন্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের শেষকৃত্যের অন্যতম প্রধান স্থান হওয়ায় এর গুরুত্ব অনেক বেশি।

স্থানীয়রা দ্রুত নদীতীর সংরক্ষণে ব্লক স্থাপন, মাটি ভরাট ও টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগ, গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনাটি রক্ষায় এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি। ফলে প্রতিদিন আতঙ্ক নিয়ে শ্মশানঘাট ব্যবহার করতে হচ্ছে স্থানীয়দের।

ধর্মীয় ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ এই শ্মশান রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন পূর্ব চন্দ্রঘোনা হিন্দু পাড়ার সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews