রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় সনাতনী ঐক্য মহাসংঘের ১৮তম গীতা স্কুলের উদ্বোধন উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ গোলপাহাড় মহাশ্মশানের নতুন কমিটিতে নেতৃত্বে আর. কে. দাশ রুপু ও রুবেল দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরস্বতী জ্ঞান মন্দিরে পঞ্চঘণ্টা স্থাপন ও উদ্বোধন গোলপাহাড় মন্দির কমিটির সব পদ থেকে আয়ান শর্মার পদত্যাগ হরিজন সম্প্রদায়ের প্রথম নারী গ্র্যাজুয়েট সনু রানী দাস বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” চিন্ময় কৃষ্ণ দাসকে ব্যঙ্গের অভিযোগে সাংবাদিকের পোস্ট ভাইরাল মাদ্রাসা নিয়ে পোস্ট, তাতে আটক করা হলো স্কুলশিক্ষক নারায়ণ চন্দ্রকে কৌশিকী অমাবস্যার অন্তর্নিহিত শিক্ষা: অশুভের বিরুদ্ধে শুভশক্তির জাগরণ

সংরক্ষণের অভাবে বিলুপ্তির পথে ৩০০ বছরের ‘ব্রহ্মময়ী কালী মন্দির’

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

 

যশোরের কেশবপুর উপজেলার চালিতা বাড়িয়া শ্রীরামপুর গ্রামের প্রাচীন ঐতিহ্যের নিদর্শন ‘ব্রহ্মময়ী কালী মন্দির’ আজ ধ্বংসের মুখে। প্রায় ৩০০ বছর আগে নির্মিত এই মন্দিরটি যথাযথ রক্ষণাবেক্ষণ ও সরকারি উদ্যোগের অভাবে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে।

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, একসময় লাল ইটের তৈরি এই মন্দির ছিল এলাকার ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। পূজা-পার্বণ ঘিরে মন্দির প্রাঙ্গণে থাকত উৎসবমুখর পরিবেশ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই জৌলুস ম্লান হয়েছে, এখন তা শুধু স্মৃতিতেই সীমাবদ্ধ।

 

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, মন্দিরটির ছাদ ও দেয়ালে জন্মেছে বড় বড় গাছপালা। পরগাছার বিস্তারে কাঠামো দুর্বল হয়ে পড়েছে। অনেক জায়গায় ইট খসে পড়ছে, ভেতরের অংশও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যেকোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন এলাকাবাসী। সত্য সনাতন টিভি

 

গ্রামের প্রবীণ বাসিন্দা সুবোল সর (৮৫) বলেন, ‘ছোটবেলায় এই মন্দিরে অনেক মানুষের সমাগম হতো। পূজার সময় চারপাশ জমজমাট থাকত। এখন এই অবস্থায় দেখে খুব খারাপ লাগে।’

 

মন্দির পরিচালনা কমিটির সভাপতি শম্ভু দেবনাথ জানান, দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকায় মন্দিরটি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। ‘এটি আমাদের পূর্বপুরুষদের অমূল্য ঐতিহ্য। আমরা স্থানীয়ভাবে কিছু উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে বড় কোনো সংস্কার সম্ভব হয়নি,’ বলেন তিনি। সত্য সনাতন টিভি

 

স্থানীয়দের দাবি, প্রত্নতত্ত্ব অধিদপ্তর দ্রুত উদ্যোগ নিলে মন্দিরটি সংরক্ষণ করা সম্ভব। যথাযথ সংস্কার করা গেলে এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও পর্যটনকেন্দ্র হিসেবেও গড়ে উঠতে পারে বলে মনে করছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews