1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের পরাজয় বেঙ্গালুরুতে ৫ বছরের শিশুকে হত্যার অভিযোগ, মা ও প্রেমিকের বিরুদ্ধে মামলা ইউরোপের মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ বোয়ালখালীতে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবসে অষ্টপ্রহর মহোৎসব বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ বসতঘর ভস্মীভূত ফরিদপুর পৌর মহাশ্মশান কমিটি গঠন নিয়ে প্রতিবাদ ও পুনর্গঠনের দাবি। সৎসঙ্গ বাংলাদেশ মহেশখালী উপজেলা শাখার নবগঠিত কার্যকরী কমিটির আত্মপ্রকাশ বগুড়ায় হিন্দু ছাত্র মহাজোটের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন বরগুনায় মা-দুই কন্যার মৃত্যু: রহস্য উদ্ঘাটনের দাবিতে মানববন্ধন গাইবান্ধায় বজ্রপাতে মা–ছেলের মর্মান্তিক মৃত্যু

সন্তানের মুখ দেখা হলো না,প্রসবে মৃত্যু শিক্ষার্থী আনিকা ভৌমিকের

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

 

নোয়াখালী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স ৩য় বর্ষের মেধাবী শিক্ষার্থী ও প্রসূতি আনিকা ভৌমিক (২২) সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন। সত্য সনাতন টিভি

 

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) দুপুরে নোয়াখালীর মাইজদীতে অবস্থিত অ্যাপোলো হাসপাতাল এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক জটিলতা বেড়ে গেলে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি বলে জানা গেছে।

 

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত্যুর পর আনিকা ভৌমিকের মরদেহ প্রয়োজনীয় মেডিক্যাল ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করার জন্য বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সত্য সনাতন টিভি

 

নিহত আনিকা ভৌমিক নোয়াখালীর পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাসিন্দা। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী শেষকৃত্য সম্পন্ন করা হবে।

 

তার অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, সহপাঠী ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সবাই তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট