সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের রথযাত্রায় রাধা-কৃষ্ণের রূপে দুই তরুণী, ভাইরাল ছবি শোকের মধ্যেও থামেনি দায়িত্ব, বাবার পথ ধরে হবিষ্যান্নের পোশাকেই অজগর উদ্ধার করলেন ছেলে চট্টগ্রামে বাংলাদেশ হিন্দু পরিষদের রথযাত্রা মহোৎসব সাদুল্লাপুরে অর্ধশত কণ্ঠে গীতা পাঠ ও রাধাকৃষ্ণ লীলা কীর্তন হরিদাস চন্দ্রের মুক্তির দাবিতে ঐক্য পরিষদের সমাবেশ ও বিক্ষোভ রথযাত্রার আয়োজন শেষে বন্যার্তদের পাশে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট বাঁশখালী উপজেলা শাখা বর্ণাঢ্য র‍্যালিতে চট্টগ্রামে রথযাত্রায় বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের অংশগ্রহণ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনন্য কৃতিত্ব: ট্যালেন্টপুলে বৃত্তি পেল বরগুনার যমজ তিন বোন রথযাত্রায় তৃষ্ণার্ত পুণ্যার্থীদের হাতে পানির বোতল তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন চট্টগ্রামের ব্যবসায়ী আরমান হোসেন রথযাত্রায় পরিবারের সদস্যরা, বাসায় একা ছিলেন গৃহবধূ; ঝালকাঠিতে মলিনা রায়ের মরদেহ উদ্ধার

সৎসঙ্গ বাংলাদেশ মহেশখালী উপজেলা শাখার নবগঠিত কার্যকরী কমিটির আত্মপ্রকাশ

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

গতকাল ৫ জুন ২০২৬, শুক্রবার সৎসঙ্গ বাংলাদেশ মহেশখালী উপজেলা শাখার নবগঠিত কার্যকরী কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবারের সাপ্তাহিক প্রার্থনা শেষে সংগঠনের সকল সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

 

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রী বাদল চন্দ্র দে (স্বস্ত্যয়নী), সহ-সভাপতি হিসেবে শ্রী ননী পদ দে ও শ্রী অরুণ কান্তি দে (স্বস্ত্যয়নী), সাধারণ সম্পাদক হিসেবে শ্রী ছোটন দে (স্বস্ত্যয়নী), সহ-সাধারণ সম্পাদক হিসেবে শ্রী কাজল ধর, অর্থ সম্পাদক হিসেবে শ্রী শ্যামল শর্মা, সহ-অর্থ সম্পাদক হিসেবে শ্রী রুবেল দে, সাংগঠনিক সম্পাদক হিসেবে শ্রী প্রান্ত শর্মা এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে শ্রী সনজিত দাস দায়িত্ব লাভ করেন।

 

এছাড়াও নব প্রচার সম্পাদক হিসেবে শ্রী রাম মানিক সেন (স্বস্ত্যয়নী), সহ প্রচার সম্পাদক হিসেবে শ্রী সিদুল দাস, শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে শ্রী স্বপন দাস (শিক্ষক), সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে শ্রী সৈকত পাল (শিক্ষক), আইন বিষয়ক সম্পাদক হিসেবে শ্রী ধন দে, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে শ্রীমতি রুম্পা প্রভা দে (স্বস্ত্যয়নী) এবং সহ সাংস্কৃতিক সম্পাদক হিসেবে শ্রীমতি নিপা রানী দে নির্বাচিত হন।

 

সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রী লক্ষণ দে (স্বস্ত্যয়নী), শ্রী সুমন কান্তি দে (স্বস্ত্যয়নী), শ্রী পলাশ দে (স্বস্ত্যয়নী), শ্রী নয়ন দে, শ্রী দিপেশ পাল, শ্রী অরূপ কান্তি দে, শ্রী শিমুল দে, শ্রী সুশান্ত দে ও শ্রী সাগর দে।

 

সাপ্তাহিক প্রার্থনা শেষে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, সৎসঙ্গের আদর্শ, মানবসেবা, নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে নবগঠিত কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আগামী দিনে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মসূচি গ্রহণের বিষয়েও সভায় আলোচনা হয়।

 

নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত সদস্যবৃন্দ। নবগঠিত কার্যকরী কমিটিকে স্বাগত জানিয়ে সকল সদস্য সন্তুষ্টি প্রকাশ করেন এবং সংগঠনের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

সভায় উপস্থিত সদস্যরা বলেন, এই কমিটি সৎসঙ্গের আদর্শ বাস্তবায়ন, সাংগঠনিক ঐক্য সুদৃঢ়করণ এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নবনির্বাচিত সকল কর্মকর্তা ও সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews