শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

গাইবান্ধায় বজ্রপাতে মা–ছেলের মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন মান্দুরা গ্রামের বাসিন্দা সুনীল চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রানী (৫৫) এবং তাঁর ছেলে সোহাগ চন্দ্র দাস (৩০)।

 

স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোহাগ চন্দ্র দাস ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। আসন্ন ঈদ উপলক্ষে ছুটিতে তিনি বাড়িতে এসেছিলেন। বুধবার সন্ধ্যা সাতটার দিকে বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে বাড়ির পাশের জমিতে শুকাতে দেওয়া গাছের পাতা সংগ্রহ করতে যান তিনি। কিছুক্ষণ পর তাঁর মা কল্পনা রানীও সেখানে যান।

 

এ সময় হঠাৎ বজ্রপাত হলে মা ও ছেলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা হন। তবে পথে রাত আটটার দিকে মা ও ছেলে মারা যান।

 

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বজ্রপাতে নিহত দুইজনের পরিবারের জন্য সরকারি পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে নিহতদের বাড়ির পরিবেশ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews