
খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা প্রায় ১১টার দিকে উপজেলার মন্ডল জুট মিল এলাকার একটি কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়। সত্য সনাতন টিভি
পুলিশ জানায়, শ্যামল গাইন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রামের বাসিন্দা সুপ্রভাত গাইনের ছেলে। স্থানীয়দের মধ্যে অভিযোগ ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ কিছু মানুষ তাকে মারধর করে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, বেলা পৌনে ১১টার দিকে বিষয়টি জানতে পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আহত অবস্থায় শ্যামল গাইনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় শ্যামল গাইনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।