1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের পরাজয় বেঙ্গালুরুতে ৫ বছরের শিশুকে হত্যার অভিযোগ, মা ও প্রেমিকের বিরুদ্ধে মামলা ইউরোপের মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ বোয়ালখালীতে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবসে অষ্টপ্রহর মহোৎসব বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ বসতঘর ভস্মীভূত ফরিদপুর পৌর মহাশ্মশান কমিটি গঠন নিয়ে প্রতিবাদ ও পুনর্গঠনের দাবি। সৎসঙ্গ বাংলাদেশ মহেশখালী উপজেলা শাখার নবগঠিত কার্যকরী কমিটির আত্মপ্রকাশ বগুড়ায় হিন্দু ছাত্র মহাজোটের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন বরগুনায় মা-দুই কন্যার মৃত্যু: রহস্য উদ্ঘাটনের দাবিতে মানববন্ধন গাইবান্ধায় বজ্রপাতে মা–ছেলের মর্মান্তিক মৃত্যু

বীরগঞ্জে আদিবাসী পল্লীতে হামলা: ভাঙচুর-অগ্নিসংযোগ, পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

 

দিনাজপুরের বীরগঞ্জে আদিবাসী নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের বাসাবাড়িতে হামলা অগ্নিসংযোগ, শ্মশানকালী মন্দির ও মূর্তি ভাঙচুর অভিযোগ উঠেছে।

 

গত ১৯ এপ্রিল রোববার দুপুরে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ গ্রামের কাদেরের ছেলে রেজাউল ও আজগর সাহার ছেলে আজাদের নেতৃত্বে দেড় হতে ২ শতাধিক ভাড়াটিয়া গুন্ডা দেশীয় অস্ত্রধারী প্রকাশ্য দিবালোকে সনকা আদিবাসী ধর্মান্তরিত খৃষ্টান পাড়ার শ্বশ্মান কালী মন্দির ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে কালি মুর্তিটি ব্যপক ভাঙচুর করে পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে ফেলে দেয়।

 

আদিবাসীদর মহৎ অন্তর জানান, ঐ মৌজার আদিবাসীদের কবরস্থানের ১৫০ দাগের ৯৩ শতক জমির গাছ কেটে জমি দখলের চেষ্টাকালে আদিবাসীরা প্রবল বাঁধার মুখে সংবদ্ধ সন্ত্রাসী দল পিছু হঠতে বাধ্য হয়। সত্য সনাতন টিভি

 

এ সময় গনেশ সরেনের ছেলে বিশ্বনাথ অরফে ভোন্দা (৩০) নামে এক যুবক বুকে এবং সাবানা মুরমু (২৫) পিঠে তীরবিদ্ধ হয়। গাছ কাটার পূর্বে তারা আতঙ্ক ও ত্রাস সৃষ্টির লক্ষ্যে আদিবাসী পল্লীর মঙ্গল ওরফে যাকব মুরমুর ছেলে পিউস মুরমু (৪৫)’র বাড়ীতে অনধিকার প্রবেশ করে, তার উপর হামলা চালিয়ে তাকে মারাত্মকভাবে আহত এবং মহিলাদের লাঞ্ছিত করে, বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

 

আহতদের মুমূর্ষ অবস্থায় বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, এসআই জাহাঙ্গীর বাদশা রনি, এসআই দীনেস রায় ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সত্য সনাতন টিভি

 

এ ব্যপারে অভিযুক্ত রেজাউল ও আজাদের সাথে যোগাযোগ করলে তাদেরকে পাওয়া যায় নি। তবে তাদের বাড়ির লোকজন জানায় বিবাদমান জমি নিয়ে সংঘর্ষে আদিবাসীদের হামলায় তারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সত্য সনাতন টিভি

এ সময় সহকারী কমিশনার (ভূমি) বীরগঞ্জ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন ঘটনাস্থল পরিদর্শন করে বাস্তব চিত্র দেখে সন্ত্রাসীদের তান্ডবের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করার নির্দেশনা দেন এবং ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করেন তিনি।

এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। সত্য সনাতন টিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট