1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের পরাজয় বেঙ্গালুরুতে ৫ বছরের শিশুকে হত্যার অভিযোগ, মা ও প্রেমিকের বিরুদ্ধে মামলা ইউরোপের মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ বোয়ালখালীতে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবসে অষ্টপ্রহর মহোৎসব বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ বসতঘর ভস্মীভূত ফরিদপুর পৌর মহাশ্মশান কমিটি গঠন নিয়ে প্রতিবাদ ও পুনর্গঠনের দাবি। সৎসঙ্গ বাংলাদেশ মহেশখালী উপজেলা শাখার নবগঠিত কার্যকরী কমিটির আত্মপ্রকাশ বগুড়ায় হিন্দু ছাত্র মহাজোটের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন বরগুনায় মা-দুই কন্যার মৃত্যু: রহস্য উদ্ঘাটনের দাবিতে মানববন্ধন গাইবান্ধায় বজ্রপাতে মা–ছেলের মর্মান্তিক মৃত্যু

নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াত পথ

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

 

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা গ্রামে সীমানা প্রাচীর নির্মাণ করে একটি পুরোনো সরকারি চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে অন্তত ২৫টি জেলে পরিবারের দৈনন্দিন যাতায়াত সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে, সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি।

 

স্থানীয়দের ভাষ্য, গত বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কয়েকজন শ্রমিক দিয়ে ওই প্রাচীর নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে ব্যবহৃত পথটি ব্রিটিশ আমল থেকেই গ্রামের মানুষের একমাত্র চলাচলের রাস্তা হিসেবে পরিচিত। সরকারি নথিতেও এটি রাস্তা হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে বলে দাবি তাদের।

 

ভুক্তভোগীরা জানান, হঠাৎ করে পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন। ঘর থেকে বের হওয়া, শিশুদের স্কুলে যাওয়া, এমনকি জীবিকার জন্য বাইরে যাওয়া সবই বন্ধ হয়ে গেছে। কেউ কেউ বাধ্য হয়ে বাঁশের মই ব্যবহার করে চলাচল করছেন। সত্য সনাতন টিভি

 

জেলে সম্প্রদায়ের বাসিন্দা ধ্রুব বিশ্বাস বলেন, পথ বন্ধ থাকায় তিনি ভ্যান নিয়ে বের হতে পারছেন না, ফলে তার আয়ের পথও বন্ধ হয়ে গেছে। অন্যদিকে নারী বাসিন্দারা জানান, মই বেয়ে চলাচল করা তাদের জন্য অত্যন্ত কষ্টকর ও ঝুঁকিপূর্ণ।

 

এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, এর আগেও কয়েকবার একইভাবে পথ বন্ধ করা হয়েছিল, পরে প্রশাসনের হস্তক্ষেপে তা সরানো হয়। বর্তমানে আবারও প্রাচীর তুলে পথ বন্ধ করায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সত্য সনাতন টিভি

 

অভিযুক্ত পক্ষের দাবি, প্রাচীর নির্মাণ করা জমি তাদের নিজস্ব এবং এটি নিয়ে আদালতে মামলা রয়েছে। তাদের মতে, বিকল্প রাস্তা থাকার পরও ইচ্ছাকৃতভাবে বিষয়টি জটিল করা হচ্ছে।

 

এদিকে উপজেলা প্রশাসন জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর উভয় পক্ষকে কাগজপত্রসহ ডাকা হয়েছে। বিষয়টি যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট