1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দীপু দাস হত্যা মামলায় আসামির জামিনে ঢাবিতে বিক্ষোভের ডাক মিরসরাইয়ে গীতা স্কুল উদ্বোধন, ৪৫টি গীতা বিতরণ শ্মশানঘাটে পরিত্যক্ত নবজাতক উদ্ধার, মানবিকতায় বাঁচল কন্যাশিশু মাধবপুরে মন্দিরে ভাঙচুর, চুরির চেষ্টা,তদন্তে পুলিশ প্রভু জগৎবন্ধু সুন্দরের জন্মতিথি উপলক্ষে ফরিদপুরে ৯ দিনব্যাপী ধর্মীয় উৎসব ধর্মীয় পরিচয় নিয়ে দ্বন্দ্বে মরদেহ সৎকার অনিশ্চিত, ময়নাতদন্তের সিদ্ধান্ত ষোড়শপ্রহরব্যাপী কীর্তনে মুখর খুরুশকুল কালী মন্দির বিএনপি নেতা মীর নাছিরের করা ভুয়া মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন,তবে মুক্তি পাচ্ছে না সপরিবারে ঢাকেশ্বরী মন্দিরে শ্রীকান্ত আচার্য নওগাঁর মহাদেবপুরে পুকুর খননে উদ্ধার কষ্টিপাথরের রাধাকৃষ্ণ মূর্তি

নওগাঁর মহাদেবপুরে পুকুর খননে উদ্ধার কষ্টিপাথরের রাধাকৃষ্ণ মূর্তি

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

নওগাঁর মহাদেবপুর উপজেলায় একটি পুরোনো পুকুর খননের সময় কষ্টিপাথরের তৈরি বলে ধারণা করা একটি রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সাফাপুর ইউনিয়নের বিনোদপুর উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের বাসিন্দা মো. শহিদুল ইসলামের একটি পুরোনো পুকুর খননের কাজ করছিলেন শ্রমিকরা। খননকাজের একপর্যায়ে মাটির নিচে শক্ত কিছু অনুভব করলে সেটি তুলে দেখা যায় একটি মূর্তি। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়।

 

খবর পেয়ে মহাদেবপুর থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

 

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মূর্তিটির ওজন প্রায় ৭ কেজি ৭০০ গ্রাম। এটি কষ্টিপাথরের তৈরি হতে পারে এবং প্রাথমিকভাবে এটিকে প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন নিদর্শন বলে ধারণা করা হচ্ছে। সত্য সনাতন টিভি

 

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি জব্দ করেছে। বর্তমানে সেটি থানায় রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশনা অনুযায়ী মূর্তিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

 

এ ঘটনায় এলাকায় তেমন কোনো উত্তেজনা নেই। তবে স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা গেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট