রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

উৎসবে সমান স্বীকৃতি পায়নি পাহাড়ের সব জাতিসত্তা : দীপেন দেওয়ান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পাহাড় ও সমতল অঞ্চলকে সমভাবে এগিয়ে নেওয়াই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। এ দুই অঞ্চলের মধ্যে কোনো বৈষম্য থাকবে না বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করা গেলে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে, যার সুফল ভোগ করবে সমগ্র বাংলাদেশ।

 

সোমবার (৬ এপ্রিল) রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট আয়োজিত বাংলা নববর্ষ উপলক্ষে পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী মেলার উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ১০ এপ্রিল এ উৎসবের সমাপনী অনুষ্ঠিত হবে।

 

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে পাহাড়ে বসবাসরত পাহাড়ি ও বাঙালি—সব সম্প্রদায়কে সঙ্গে নিয়েই উন্নয়নের ধারা এগিয়ে নিতে হবে। তিনি উল্লেখ করেন, পাহাড়ে ঐতিহ্যবাহী বিজু উৎসব বৈসাবি নামে পরিচিত হলেও বর্তমানে এটি সব সম্প্রদায়ের মিলিত উৎসবে পরিণত হয়েছে।

 

তিনি জানান, পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য বিজু, বৈসু, সাংগ্রাই, বিহু, চাংক্রান, বিষু, সাংলান, চাংক্রাই ও পাতাওসহ বিভিন্ন সম্প্রদায়ের অংশগ্রহণে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উৎসব ঘিরে রাঙামাটিতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews