1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ৮৭ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ১ নির্বাচনে সমর্থনে হিন্দু সম্প্রদায়কে ধন্যবাদ জানালো তারেক রহমান হিন্দু মেয়েকে অপহরণ সহ নানান অভিযোগের প্রতিবাদে ৩ এপ্রিল মানববন্ধনের ডাক কাপ্তাইয়ে নিঃসঙ্গতা ও অসুস্থতার ভার সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা। ফরিদপুরে ৫২তম বার্ষিক ১৬ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু চট্টগ্রামে হনুমান জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গলশোভাযাত্রা ধর্মীয় গানের মাধ্যমে অপসংস্কৃতি রোধে চট্টগ্রামে ‘বৈদিক’ ব্যান্ডের পথচলা আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী কীর্তন শুরু বগুড়ায় পূজা উদযাপন ফ্রন্টের বিশাল মহাসমাবেশ এর ডাক। হিন্দু প্রতিনিধিত্ব ও পৃথক নির্বাচনের দাবিতে ঐক্যের আহ্বান : গোবিন্দ প্রামাণিকের

পঞ্চগড়ে ৮৭ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৮৭ লাখ টাকা মূল্যমানের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)। এ ঘটনায় সুজন মোহন্ত (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২ এপ্রিল) র‍্যাব-১৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। সত্য সনাতন টিভি

 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে দেবীগঞ্জ উপজেলার ৮ নম্বর দণ্ডপাল ইউনিয়নের খগেরহাট ধনমণ্ডল এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি দল। অভিযান চলাকালে একটি বসতবাড়ির সামনে ফাঁকা জায়গা থেকে ২৯ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ সুজন মোহন্তকে আটক করা হয়। সত্য সনাতন টিভি

 

আটক সুজন মোহন্ত দণ্ডপাল ইউনিয়নের খগেরহাট বিনয়পুর এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় বাসিন্দা চিনমহন্তের ছেলে বলে জানা গেছে।

 

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন, উদ্ধার হওয়া কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিটি তিনি দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রেখেছিলেন এবং তা পাশ্ববর্তী দেশে পাচারের পরিকল্পনা করেছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, এটি একটি সংঘবদ্ধ চক্রের অংশ হতে পারে, যারা দেশের প্রত্নসম্পদ অবৈধভাবে পাচারের সঙ্গে জড়িত। সত্য সনাতন টিভি

 

এ বিষয়ে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর চন্দ্র সরকার জানান, র‍্যাব-১৩ আটক ব্যক্তিকে মূর্তিসহ থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সত্য সনাতন টিভি

 

উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তিটি স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ প্রত্নসম্পদ হিসেবে বিবেচিত হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে মূর্তিটির প্রকৃত ঐতিহাসিক মূল্য যাচাই করা হবে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট